rushdanbaby.com থেকে অর্ডার করার আগে নিচের শর্তগুলো একবার পড়ে নিন। অর্ডার করলে ধরে নেওয়া হবে আপনি এই শর্তগুলোতে সম্মত।
১. প্রোডাক্ট
রুশদানের সব খাবার ঘরোয়া পরিবেশে, মায়ের হাতে অল্প পরিমাণে বানানো। ৬ মাস+ বয়সী শিশুদের জন্য। প্রতিটি প্যাকেটের উপাদান ওয়েবসাইটে দেওয়া আছে। আপনার শিশুর কোনো খাবারে সমস্যা থাকলে উপাদান দেখে নিন, প্রয়োজনে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। নতুন খাবার শুরু করার সময় অল্প পরিমাণে দিয়ে শুরু করুন।
২. অর্ডার ও কনফার্মেশন
অর্ডার করার পর আমাদের টিম আপনার দেওয়া নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবে। কনফার্ম না হলে অর্ডার পাঠানো হবে না। ভুল নাম, নম্বর বা ঠিকানা দিলে, বা বারবার চেষ্টা করেও যোগাযোগ করা না গেলে অর্ডার বাতিল করার অধিকার রুশদান সংরক্ষণ করে।
৩. দাম ও পেমেন্ট
সব দাম বাংলাদেশি টাকায়। পেমেন্ট শুধু ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। অগ্রিম কোনো টাকা লাগে না।
৪. ডেলিভারি
ঢাকা শহরের ভিতরে ডেলিভারি চার্জ ৮০ টাকা, ঢাকা শহরের বাইরে ১৩০ টাকা। পরিমাণ ও ওজনের কারণে ডেলিভারি চার্জ কম-বেশি হতে পারে; সেক্ষেত্রে কনফার্মেশনের সময় জানিয়ে দেওয়া হবে। সাধারণত ঢাকার ভিতরে ১-২ দিন ও ঢাকার বাইরে ২-৪ দিনের মধ্যে ডেলিভারি হয়; কুরিয়ার, আবহাওয়া বা ছুটির কারণে দেরি হতে পারে।
৫. অর্ডার বাতিল
পণ্য কুরিয়ারে দেওয়ার আগে যেকোনো সময় ফোন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানিয়ে অর্ডার বাতিল করতে পারবেন। কুরিয়ারে দেওয়ার পর কোনো যুক্তিসংগত কারণ ছাড়া পণ্য গ্রহণ না করলে পরবর্তী অর্ডারে ডেলিভারি চার্জ অগ্রিম চাওয়া হতে পারে।
৬. রিটার্ন ও রিফান্ড
বিস্তারিত দেখুন আমাদের রিটার্ন ও রিফান্ড নীতি পেজে।
৭. সংরক্ষণ
খাবার হাতে পাওয়ার পর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী শুকনো, ঠান্ডা ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। ভেজা চামচ ব্যবহার করবেন না। ভুল সংরক্ষণে খাবার নষ্ট হলে তার দায় রুশদানের নয়।
৮. যোগাযোগ
যেকোনো প্রশ্নে মেসেঞ্জার (m.me/rushdan.baby) বা হোয়াটসঅ্যাপে (০১৫৮৬-৪০০৬৪৪) যোগাযোগ করুন। ইমেইল: rushdan27official@gmail.com
সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২৬