🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ২ মিনিটে পড়ুন

রুশদানের বয়স তখন ২ বছরও পার হয়নি তখন।

একদিন আমার ফোন নিয়ে নিজেই ইউটিউব খুলে ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মনে মনে একটু গর্বও হলো — আহা, কত চালাক! কিন্তু পরে যখন বুঝতে পারলাম এটা কত ভয়ানক ক্ষতিকর, তখন গর্বটা ফুরুত করে কোথায় উধাও হয়ে গেল।

বেশিরভাগ বাসায় এখন বাচ্চাকে খাওয়ানোর সময় ফোন ধরিয়ে দেওয়াটা প্রায় রুটিন হয়ে গেছে। কান্না থামাতে ফোন, ঘুম পাড়াতে ফোন, একটু একা থাকতে চাইলে ফোন। মায়েরা করেন কারণ এটা কাজ করে — অন্তত সাময়িকভাবে।

কিন্তু দীর্ঘমেয়াদে কী হচ্ছে সেটা চোখে দেখা যায় না বলে আমরা ভাবি না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স দুটো সংস্থাই একমত — ২ বছরের নিচে স্ক্রিন টাইম একদম শূন্য হওয়া উচিত। ভিডিও কল ছাড়া।

দুই থেকে পাঁচ বছর বয়সে দিনে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার বেশি না, এবং সেটাও মা বা বাবার সাথে বসে।

৬ বছরের পর থেকে সীমা নির্ধারণ করা যায়, কিন্তু এককভাবে ফোন হাতে দিয়ে ছেড়ে দেওয়া তখনো উচিত না।

কারণটা কী?

২ বছরের আগে বাচ্চার মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বিকশিত হয়। এই সময়ে স্ক্রিনের আলো, দ্রুত বদলানো ছবি — এগুলো মনোযোগ ধরে রাখার স্বাভাবিক ক্ষমতা তৈরি হতে বাধা দেয়। ভাষা শেখা, আবেগ বোঝা, সামাজিক দক্ষতা — এই সবকিছু তৈরি হয় মানুষের সাথে মিথস্ক্রিয়ায়, স্ক্রিনের সাথে না।

তাহলে কান্না থামাবো কীভাবে? খাওয়াবো কীভাবে?

এই প্রশ্নটা আমি নিজেকে করেছিলাম। উত্তর একটাই — অভ্যাস বদলাতে প্রথম কয়েকদিন কঠিন লাগবে। কিন্তু বাচ্চাকে গান গেয়ে, গল্প বলে, রঙিন খেলনা দিয়ে যখন ব্যস্ত রাখা যায় — সেটা মস্তিষ্কের জন্য স্ক্রিনের চেয়ে হাজারগুণ বেশি কাজের।

ফোন দেওয়াটা সহজ। কিন্তু সহজ পথটা সবসময় সঠিক পথ না।

বাচ্চাদের ভবিষ্যৎ মনোযোগ, ধৈর্য, আর শেখার ক্ষমতা — এগুলো ছোট বয়সেই তৈরি হয়। তাই প্রতিটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

Follow করুন Parenting পেজ: Rushdan

বাচ্চাদের নিয়ে আড্ডা দিতে জয়েন করুন: Rushdan Parenting Club

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাচ্চার বেয়াদবি বা অদ্ভুত আচরণ সামলাবেন কীভাবে?

বাচ্চার বেয়াদবি বা অদ্ভুত আচরণ সামলাবেন কীভাবে?

রুশদান নানা বাড়িতে বেড়াতে এসেছে কদিন হলো। রুশদান ওর নানাবাড়িতে এলে এমনিতেই একটু বেশি এক্সাইটেড থাকে, আর ওর মামাকে তো চোখের আড়াল করতেই চায় না।

পুরো গল্পটা পড়ুন →
ঘ্যান ঘ্যান করা বাচ্চাকে সামলাবেন কীভাবে?

ঘ্যান ঘ্যান করা বাচ্চাকে সামলাবেন কীভাবে?

রুশদান রাগ করলে মাটিতে গড়াগড়ি দেয় না। সে করে অন্য কিছু — একটানা ঘ্যান ঘ্যান। এমন একটা সুর যেটা কানে ঢুকলে মাথা থেকে আর বের হয় না। প্রথম পাঁচ মিনিট সামলাই, দশ মিনিটে একটু কঠিন হয়,…

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

Rushdan-কে এখনো বুকে নিয়ে বা পাশে শুয়ে ঘুম পাড়াই। মাঝে মাঝে ভাবি — এভাবে আর কতদিন? একা ঘুমাতে শেখানো কি এখনই শুরু করা উচিত, নাকি আরো সময় দেব?

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ