🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
💗 মায়ের মন✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

বাচ্চা হওয়ার পর মেয়েদের জীবনে যতগুলো ধাক্কা আসে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা জানেন? গোসল করতে গিয়ে বা চিরুনি হাতে নিয়ে যখন দেখেন—মুঠো মুঠো চুল আপনার হাতে উঠে আসছে!

আমার খুব পরিষ্কার মনে আছে রুশদান হওয়ার ৩-৪ মাস পরের কথা। বালিশে, বিছানায়, ফ্লোরে—এমনকি রুশদানের ছোট্ট হাতের মুঠোতেও দেখতাম আমার চুল আর চুল! আমি তো ভয়ে রীতিমতো কাঁপতাম। ভাবতাম, আমার শরীর বোধহয় একদম শেষ হয়ে গেছে, আর কদিন পর নির্ঘাত আমাকে টাক হয়ে ঘুরতে হবে। সত্যি বলতে, রুশদান হওয়ার এতগুলো দিন পর আজও আমার স্বাভাবিকের চেয়ে একটু বেশিই চুল পড়ে।

প্রেগন্যান্সির সময় চুলগুলো কী সুন্দর ঘন আর সিল্কি ছিল! আর এখন চিরুনি দিলেই বুকটা ধড়ফড় করে। এমনিতেই ডেলিভারির পর নিজের বদলে যাওয়া শরীরটা নিয়ে একটা মন খারাপ কাজ করে, তার ওপর এই চুল পড়া দেখে আয়নার সামনে দাঁড়াতেই আমার কান্না পেত।

আমার মতো এমন আতঙ্কে ভুগেছেন বা এখনো ভুগছেন, এমন মায়ের সংখ্যা মনে হয় ৯৯%। কিন্তু, এই চুল পড়াটা কোনো রোগ না, কিংবা আপনার শরীরের সব পুষ্টি শেষ হয়ে যাওয়ারও লক্ষণ না। এর একটা সুন্দর নাম আছে— ‘পোস্টপার্টাম হেয়ার ফল’ (Postpartum Hair Loss)।

কেন এমন হয় জানেন?

গর্ভাবস্থায় আমাদের শরীরে ‘ইস্ট্রোজেন’ হরমোনের মাত্রা অনেক বেশি থাকে। এই হরমোন আমাদের স্বাভাবিক চুল পড়ার প্রক্রিয়াকে একরকম আটকে রাখে। তাই প্রেগন্যান্সিতে মেয়েদের চুল এত ঘন দেখায়। কিন্তু বাচ্চা হওয়ার পর হরমোনগুলো যখন আবার তাদের আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে, তখন ওই প্রেগন্যান্সির সময়ের আটকে থাকা চুলগুলো একসাথে ঝরতে শুরু করে।

অর্থাৎ, আপনি আসলে টাক হচ্ছেন না! আপনার শরীর শুধু তার আগের স্বাভাবিক সাইকেলে ফিরে যাচ্ছে মাত্র। এটা খুবই স্বাভাবিক একটা জৈবিক প্রক্রিয়া, যা সাধারণত বাচ্চার ১ বছর বয়স হতে হতে অনেকটাই ঠিক হয়ে যায়।

এই আতঙ্কের সময়টাতে কী করবেন?

আমি জানি, যত লজিক বা সায়েন্সের কথাই বলি না কেন, হাতে এক মুঠো চুল দেখলে বুকের ভেতরটা কেঁপে উঠবেই। তবে এই সময়টায় আমি কিছু বিষয় মেনে চলার চেষ্টা করি:

১. প্যানিক না করা: টেনশন করলে বা মন খারাপ করলে স্ট্রেস হরমোন বাড়ে, যা চুল আরও বেশি ফেলে দেয়। এটা মেনে নিতে হবে যে এটা মাতৃত্বেরই একটা অংশ।

২. নিজের যত্ন: বাচ্চার দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের খাওয়া বাদ দেওয়া যাবে না। প্রোটিন, আয়রন, জিংক আর ভিটামিনযুক্ত খাবার (যেমন: ডিম, বাদাম, শাকসবজি) খেতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন।

৩. চুলের প্রতি নরম হওয়া: খুব শক্ত করে খোঁপা বা বেণী বাঁধা, কিংবা হেয়ার ড্রায়ার বা কেমিক্যাল ব্যবহার করা থেকে এই সময়টায় একদম দূরে থাকাই ভালো।

যে মায়েরা এখন এই ফেইজের ভেতর দিয়ে যাচ্ছেন, ফ্লোরে চুল দেখে মন খারাপ করছেন—তাদের বলি, একদম ভয় পাবেন না। আপনার সৌন্দর্য কোথাও হারিয়ে যাচ্ছে না, এটা মাতৃত্বের আরেকটা ছোট্ট পরীক্ষা মাত্র।

আপনাদের কাদের কাদের এমন মুঠো মুঠো চুল পড়ার অভিজ্ঞতা হয়েছে? গোসল করতে গিয়ে বা চিরুনি হাতে নিতে ভয় পেতেন কে কে?

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

৩ কোটি শব্দের ব্যবধান: বাচ্চার সাথে কথা বলার জাদু

৩ কোটি শব্দের ব্যবধান: বাচ্চার সাথে কথা বলার জাদু

১৯৯৫ সালে আমেরিকার দুজন গবেষক Betty Hart এবং Todd Risley একটা যুগান্তকারী গবেষণা করেন। তারা তিন বছর ধরে বিভিন্ন পরিবারের বাচ্চাদের পর্যবেক্ষণ করেন এবং দেখেন — যে বাচ্চারা জীবনের প্রথম…

পুরো গল্পটা পড়ুন →
রুশদান হওয়ার পরের এক অদ্ভুত অভিজ্ঞতা

রুশদান হওয়ার পরের এক অদ্ভুত অভিজ্ঞতা

Rushdan হওয়ার কিছুদিন পর একটা অদ্ভুত জিনিস হয়েছিল। সব ঠিকঠাক ছিল। সুস্থ বাচ্চা, পাশে রুশদানের বাবা, পরিবার আছে। কিন্তু রাতে ব্রেষ্ট ফিডিংয়ের সময় হঠাৎ চোখ ভিজে যেত। কোনো কারণ নেই। কেউ…

পুরো গল্পটা পড়ুন →
দুই বছর না পেরোতেই ইউটিউব: স্ক্রিন থেকে ফেরার গল্প

দুই বছর না পেরোতেই ইউটিউব: স্ক্রিন থেকে ফেরার গল্প

রুশদানের বয়স তখন ২ বছরও পার হয়নি তখন। একদিন আমার ফোন নিয়ে নিজেই ইউটিউব খুলে ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মনে মনে একটু গর্বও হলো — আহা, কত চালাক! কিন্তু পরে যখন বুঝতে পারলাম এটা…

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ