
আচ্ছা, আপনার বাচ্চার brain development এর জন্য আপনি কত টাকা খরচ করেন? দামি দামি পাজল গেম, ভালো স্কুল, নাকি কোনো স্পেশাল কোচিং?
যদি বলি, বাচ্চার brain development এর আসল জাদুর কাঠিটা আপনার ঘরেই আছে এবং এর জন্য এক পয়সাও খরচ করতে হবে না, তবে কি বিশ্বাস করবেন?
আপনার বাচ্চা আপনাকে বারবার ডাকছে, “মা দেখো, দেখো এইটা।”
আপনি ফোন টিপছেন। মাথা না তুলেই বললেন, “হুম, সুন্দর।”
আবার ডাকল। আবার একই উত্তর। তৃতীয়বার চুপ হয়ে গেল বাচ্চাটা, খেলনাটা রেখে অন্য কিছু নিয়ে বসে পড়ল।
আপনি হয়তো বুঝতেই পারছেন না, এই ছোট্ট “হুম” গুলোই আসলে বাচ্চার ব্রেনের জন্য একটা বড় সুযোগ নষ্ট করে দেয়।
হ্যাঁ, বাচ্চার ব্রেন আসলে দামি খেলনায় শার্প হয় না। এটি শার্প হয় আমাদের প্রতিদিনের কিছু খুব সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাসের মাধ্যমে। আজ এমন ৪ টা সায়েন্স-ব্যাকড অভ্যাসের কথা শেয়ার করব, যেগুলো বাচ্চার ব্রেনকে রকেটের মতো ফাস্ট করে দিতে পারে।
১. ‘Serve and Return’ কথা বলা
বাচ্চা যখন কিছু বলে বা প্রশ্ন করে, আমরা কি মোবাইল দেখতে দেখতে শুধু মাথা নাড়ি বা “হুম” বলি? এই ছোট্ট অভ্যাসটা বাচ্চার ব্রেনের অনেক বড় ক্ষতি করে।
চোখে চোখ রেখে, মন দিয়ে উত্তর দিলে ব্রেনের স্নায়ুগুলো নতুন কানেকশন তৈরি করে। সায়েন্সের ভাষায় একে বলে ‘Serve and Return’ — বাচ্চা একটা বল (প্রশ্ন) ছুঁড়লো, আপনি সেটা ঠিকমতো ফেরত দিলেন। এটাই ব্রেন শেখার সবচেয়ে বড় উপায়।
রুশদান যাই জিজ্ঞেস করুক আমাকে বা ওর বাবাকে, কিছু বললে হাতের কাজ থামিয়ে ওর দিকে তাকাই। এটা আমাদের বাসায় একটা ঘোষিত নিয়ম।
২. প্রতিদিন ১৫ মিনিট জোরে বই পড়া
বাচ্চাকে প্রতিদিন মাত্র ১৫-৩০ মিনিট জোরে জোরে গল্পের বই পড়ে শোনানো একটা ম্যাজিকের মতো কাজ করে।
বই পড়ার সময় বাচ্চার ব্রেন সেই শব্দগুলো দিয়ে কল্পনায় একটা ছবি আঁকতে শুরু করে। এই কল্পনাশক্তি বাচ্চার ভাষা আর ইমাজিনেশন স্কিলকে এত দ্রুত বাড়ায়, যা কোনো কার্টুন বা ভিডিও জীবনেও পারবে না।
৩. প্রতিদিন রোদে খেলাধুলা করা
বাচ্চাদের ব্রেনকে সতেজ রাখতে ভিটামিন ডি-র কোনো বিকল্প নেই, আর এর সবচেয়ে বড় উৎস হলো রোদ।
প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট বাচ্চাকে রোদে বা খোলা মাঠে খেলতে দিলে শুধু হাড় মজবুত হয় না, ব্রেনের কোষগুলোও পুষ্টি পায়।
৪. পর্যাপ্ত এবং নিশ্চিন্ত ঘুম
আমরা অনেক সময় ভাবি, বাচ্চা তো ঘুমাচ্ছেই, যখন খুশি উঠুক। কিন্তু ঘুমন্ত বাচ্চার ব্রেন আসলে সবচেয়ে বেশি কাজ করে।
সারাদিন যা কিছু শেখে, ঘুমের মধ্যেই ব্রেন সেটাকে প্রসেস করে মেমোরিতে সেভ করে, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে। তাই ঘুমের একটা নির্দিষ্ট রুটিন থাকা খুব জরুরি। আর ঘুম শেষ হওয়ার আগে বাচ্চাকে কখনো জোর করে টেনে তোলা উচিত না।
এই চারটা অভ্যাস শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোই আপনার বাচ্চার ব্রেনের জন্য এক একটা জাদুর কাঠি।
রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।
আরও গল্প পড়ুন

বাচ্চা শুধু গরুর দুধই খেতে চায়?
"বাচ্চা তো অন্য কিছুই খেতে চায় না, শুধু গরুর দুধটাই একটু খায়। আমি তাই বারবার ফিডার বা গ্লাসে করে দুধই দিই। সুজির সাথে দেই, ফিরনির সাথে একটু দেই। অন্তত পেট তো ভরছে আর পুষ্টিটাও পাচ্ছে!"
পুরো গল্পটা পড়ুন →
“আমি মা, যা বলব তাই হবে!” — কার্টুন আর এক শুক্রবার
গত শুক্রবার বিকেলে রুশদান টিভিতে কার্টুন দেখছিল। আধা ঘণ্টা পার হয়ে গেছে, চোখ প্রায় স্ক্রিনের সাথে লেগে আছে। আমি গিয়ে বললাম, "টিভি বন্ধ করো।"
পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার রাত জাগা কি শুধু বদভ্যাস, নাকি অন্য কিছু?
মাঝরাত পার হয়ে গেছে। চারপাশ একেবারে নিস্তব্ধ। পৃথিবীর সব মানুষ ঘুমে অচেতন, শুধু আপনি আর আপনার বাচ্চা বাদে! ওর চোখে এক ফোঁটা ঘুম নেই, উল্টো সে ফুল চার্জড ব্যাটারির মতো বিছানায় লাফঝাঁপ করছে।
পুরো গল্পটা পড়ুন →