🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🥣 খাবার ও পুষ্টি✍️ রুশদানের মা⏱ ২ মিনিটে পড়ুন

রুশদানের প্লেটে যখন শুধু ভাত আর মাছ, মুরগি থাকে, ও দুই-তিন লোকমা খেয়ে হাত সরিয়ে নেয়। “হয়েছে, আর খাব না।”

কিন্তু একই দিন যদি প্লেটে ভাতের পাশে একটু কালারফুল খাবার যেমন গাজর, সবুজ পালং শাক, হলুদ ডাল থাকে — একই বাচ্চা পুরো প্লেট শেষ করে ফেলে, কখনো আরও চায় মাশাল্লাহ।

প্রথমে ভাবতাম এটা হয়তো স্বাদের ব্যাপার। কিন্তু খেয়াল করে দেখলাম, স্বাদ প্রায় একই থাকলেও শুধু রঙের কারণেই পার্থক্যটা হচ্ছে।

ব্যাপারটা নিয়ে একটু খেয়াল করে দেখলাম, এর পেছনে আসলে মস্তিষ্কের একটা সহজাত প্রবণতা কাজ করে।

বাচ্চার মস্তিষ্ক নতুন আর বৈচিত্র্যময় জিনিসে সবচেয়ে বেশি সাড়া দেয়। একরঙা কিছু দেখলে মস্তিষ্ক দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে, কারণ সেখানে নতুনত্ব নেই। কিন্তু রঙের বৈচিত্র্য দেখলে মস্তিষ্কের দৃষ্টি-সংক্রান্ত অংশ সক্রিয় হয়ে ওঠে, কৌতূহল তৈরি হয় — আর এই কৌতূহলটাই খাওয়ার আগ্রহে বদলে যায়।

আর শুধু আগ্রহ না, রঙিন সবজি মানে আলাদা আলাদা পুষ্টিও। লাল রঙের গাজর বা টমেটোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, সবুজ পালং শাক বা লাউ শাকে থাকে আয়রন আর ফোলেট, হলুদ মিষ্টি কুমড়া বা কাঁচা পেঁপেতে থাকে ভিটামিন এ। প্লেটে যত বেশি রঙ, তত বেশি বৈচিত্র্যময় পুষ্টি একসাথে পাওয়া যায়।

আমি রুশদানের প্লেট সাজানোর সময় একটা জিনিস মাথায় রাখি — শুধু স্বাদ না, রঙও যেন থাকে।

সাদা ভাতের পাশে একটু গাজর কুচি বা মিষ্টি কুমড়া দিই (কমলা রং)। একটু পালং শাক বা লাল শাক (লাল রং)। এমনকি আমি যখন ওকে কিনোয়া খিচুড়ি দিই, তখন সেখানে গাজর, আমলা আর ডালের মিশ্রণে খুব সুন্দর একটা প্রাকৃতিক কালারফুল লুক আসে, যা ও খুব মজা করে খায়।

এভাবে প্লেটটা সাজালে রুশদান নিজে থেকেই আগ্রহ নিয়ে তাকায়। “মা এটা কী? ওইটা কী?” জিজ্ঞেস করতে করতেই খাওয়া শুরু করে দেয়।

সাদা ভাত-ডালে যেই বাচ্চা তিন লোকমায় থেমে যায়, সেই একই বাচ্চা রঙিন প্লেটে বসে অনেকক্ষণ আগ্রহ নিয়ে খায়।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

পোস্টপার্টাম ডিপ্রেশন: নতুন মায়ের নীরব কষ্ট

পোস্টপার্টাম ডিপ্রেশন: নতুন মায়ের নীরব কষ্ট

বাচ্চার জন্মের পর প্রথম এক বছরে যে মায়েরা মা*রা যান, তাদের মধ্যে একটা বড় অংশের মৃত্যুর কারণ আত্ম*হত্যা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি ৭ জন নতুন মায়ের মধ্যে ১ জন এই ভয়াবহ…

পুরো গল্পটা পড়ুন →
চিপস দেখলে বাচ্চারা পাগল হয়ে যায় কেন?

চিপস দেখলে বাচ্চারা পাগল হয়ে যায় কেন?

চিপস দেখলে বাচ্চারা পাগল হয়ে যায় কেন — উত্তরটা জানলে অবাক হবেন। গতকাল রুশদান-কে নিয়ে বাইরে গিয়েছিলাম।

পুরো গল্পটা পড়ুন →
মা হওয়ার পর মস্তিষ্কের অদ্ভুত রহস্য

মা হওয়ার পর মস্তিষ্কের অদ্ভুত রহস্য

পৃথিবীর কিছু ব্যাপার বড় অদ্ভুত। যেমন ধরুন, মায়েদের মস্তিষ্ক। মাঝে মাঝে আমার নিজেকে খুব অচেনা লাগে। মনে হয়, এই আমিটাকে তো আমি চিনি না। এই তো সেদিনকার ঘটনা। চুলোয় দুধ বসিয়ে দিয়ে রুশদানের…

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ