🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ২ মিনিটে পড়ুন

১৯৯৫ সালে আমেরিকার দুজন গবেষক Betty Hart এবং Todd Risley একটা যুগান্তকারী গবেষণা করেন। তারা তিন বছর ধরে বিভিন্ন পরিবারের বাচ্চাদের পর্যবেক্ষণ করেন এবং দেখেন — যে বাচ্চারা জীবনের প্রথম তিন বছরে বেশি কথা শুনেছে, তাদের ভাষার দক্ষতা, মনোযোগ এবং একাডেমিক পারফরম্যান্স পরবর্তীতে অনেক ভালো হয়েছে।

তারা হিসেব করে দেখেন, উচ্চশিক্ষিত পরিবারের বাচ্চারা তিন বছর বয়সের মধ্যে গড়ে ৩ কোটি বেশি শব্দ শোনে কম কথা বলা পরিবারের তুলনায়। এই গবেষণাটি পরিচিত “30 Million Word Gap” নামে।

কথা বললে বাচ্চার মস্তিষ্কে কী হয়?

বাচ্চার সাথে কথা বলার সময় মস্তিষ্কে নিউরাল কানেকশন তৈরি হয় অবিশ্বাস্য গতিতে। বিশেষত Broca’s Area এবং Wernicke’s Area — মস্তিষ্কের এই দুটো অংশ ভাষা তৈরি ও বোঝার কাজ করে — এই বয়সে সবচেয়ে সক্রিয় থাকে।

MIT-এর একটি গবেষণায় দেখা গেছে, বাচ্চার সাথে কথোপকথন — মানে শুধু কথা বলা না, বাচ্চার প্রতিক্রিয়ায় সাড়া দেওয়া — এটা IQ-এর সাথে সরাসরি সম্পর্কিত। একমুখী কথা বলার চেয়ে দুমুখী কথোপকথন বাচ্চার মস্তিষ্কে তিনগুণ বেশি প্রভাব ফেলে।

কিন্তু কথা বলতে হবে কীভাবে?

অনেক মা ভাবেন — বাচ্চা তো কিছু বোঝে না, কী বলব? আসলে বিষয়টা সহজ।

যা করছেন তার বর্ণনা দিন। “এখন জামা পরাচ্ছি, হাত তোলো।”

বাচ্চার অনুভূতির নাম দিন। “তুমি কি ক্লান্ত? ঘুম পাচ্ছে?”

প্রশ্ন করুন, উত্তরের অপেক্ষা করুন। বাচ্চা কিছু বললে — এমনকি অর্থহীন শব্দও — সাড়া দিন।

Rushdan যখন “আ আ আ” করত, আমি বলতাম “হ্যাঁ, তারপর?” সে আবার বলত। আমি আবার সাড়া দিতাম। এই ছোট্ট আদান-প্রদানগুলোই মস্তিষ্কে সেতু তৈরি করছিল।

ইউটিউব কি বিকল্প হতে পারে?

একদমই না।

গবেষণা বলছে, স্ক্রিন থেকে শোনা কথা বাচ্চার মস্তিষ্কে একইভাবে কাজ করে না। কারণ স্ক্রিন সাড়া দেয় না। মস্তিষ্ক চায় দুমুখী সংযোগ — এবং সেটা শুধু মানুষ দিতে পারে।

Rushdan এখন প্রশ্নের পর প্রশ্ন করে। মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়।

কিন্তু জানি — এই প্রশ্নগুলো এমনি আসেনি। ছোটবেলায় যে কথাগুলো ওর কানে দিয়েছিলাম, সেগুলো আজকে ফিরে আসছে।

বাচ্চার সাথে কথা বলুন। যত বেশি পারেন।

সেটাই সবচেয়ে সস্তা এবং সবচেয়ে কার্যকর বিনিয়োগ।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাচ্চার উচ্চতা বাড়াতে মা-বাবার করণীয়

বাচ্চার উচ্চতা বাড়াতে মা-বাবার করণীয়

গতকাল আমি বাচ্চার খাটো হওয়ার পেছনে দীর্ঘমেয়াদি অপুষ্টি, রোদ না লাগানো আর কোষ্ঠকাঠিন্যের মতো কারণগুলো নিয়ে কথা বলেছিলাম। অনেকেই জানতে চেয়েছেন, "আপু, তাহলে এখন আমাদের করণীয় কী? কীভাবে…

পুরো গল্পটা পড়ুন →
মনোযোগ ধরে রাখতে ব্রেনের ৩টি সুপারফুড

মনোযোগ ধরে রাখতে ব্রেনের ৩টি সুপারফুড

কদিন আগের ঘটনা। আমার এক বান্ধবী এসেছিল ওর তিন বছরের ছেলেকে নিয়ে। বাচ্চাটা ড্রয়িংরুমে বসে একটা পাজল মেলাচ্ছিল। আমি খেয়াল করলাম, ঠিক ৫ মিনিট পরই সে পাজলটা ছুড়ে ফেলে দিল! এরপর গেল টিভির…

পুরো গল্পটা পড়ুন →
দাদার হাত ধরে বিকেলের হাঁটা

দাদার হাত ধরে বিকেলের হাঁটা

রুশদানের দাদা প্রায়ই রুশদানকে সাথে নিয়ে বিকেলে হাঁটতে বের হয়। গতকাল উনি বাসায় এসে বললেন, "তোমার ছেলে তো বাইরে একদম দেবদূত! কী শান্ত, কী লক্ষ্মী!"

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ