🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ২ মিনিটে পড়ুন

“বাচ্চাটা মনে হয় ওর বাবার মতো খাটোই হবে!”— আশেপাশে থেকে এই কথাটা শোনার পর অনেক মা বাবাই হয়তো দীর্ঘশ্বাস ফেলেন। বাচ্চার লম্বা হওয়ার ৮০% জিনের ওপর নির্ভর করে ঠিকই কিন্তু জিনের বাইরেও এমন কিছু কারণ আছে, যেগুলো আমাদের চোখের সামনেই বাচ্চার লম্বা হওয়ার পথ আটকে দিচ্ছে।

আমাদের দেশে বাচ্চাদের খাটো হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ‘স্টান্টিং’ বা দীর্ঘমেয়াদি অপুষ্টি। মা হিসেবে আমরা হয়তো ভাবি, “আমার বাচ্চা তো পেট ভরে খাচ্ছে, তাহলে অপুষ্টি হবে কেন?” কিন্তু পেট ভরা আর শরীরে পুষ্টি ঢোকা—দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।

আজকালকার বাচ্চারা তো ভাত, ডাল, মাছ, সবজির বদলে চিপস, জুস বা বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করে। এই খাবারগুলোতে প্রচুর ক্যালরি থাকে ঠিকই, কিন্তু লম্বা হওয়ার জন্য যে প্রোটিন, ভিটামিন আর মিনারেলস দরকার, তা এক ফোঁটাও থাকে না। এগুলো খেয়ে বাচ্চার পেট ভরে যায়, ও হয়তো একটু গোলগালও হয়, কিন্তু উচ্চতা আর বাড়ে না।

আবার খেয়াল করে দেখবেন, কিছু বাচ্চা একটু আবহাওয়া বদলালেই সর্দি, জ্বর বা পেটের পীড়ায় ভোগে। বাচ্চা বারবার অসুস্থ হলে ওর শরীরের সব শক্তি বা এনার্জি ওই জীবাণুর সাথে লড়াই করতেই খরচ হয়ে যায়। ফলে লম্বা হওয়ার জন্য শরীরে যে বাড়তি শক্তির দরকার হয়, তার মারাত্মক ঘাটতি দেখা দেয়।

এর সাথে আরেকটা অদ্ভুত কারণ হলো কোষ্ঠকাঠিন্য! শুনতে অবাক লাগলেও সত্যি। যে বাচ্চার নিয়মিত পটি ক্লিয়ার হয় না, তার পেটে সারাক্ষণ গ্যাস জমে থাকে। ফলে তার খাওয়ার রুচি একদম নষ্ট হয়ে যায়। ঠিকমতো খাবার না খেলে তো অপুষ্টি হবেই, আর অপুষ্টি মানেই উচ্চতা আটকে যাওয়া।

আর একটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই—সেটা হলো রোদ! বাচ্চা লম্বা হওয়ার জন্য ভিটামিন ডি জাদুর মতো কাজ করে। কিন্তু এখনকার বাচ্চারা যেহেতু সারাদিন ঘরের ভেতর কার্টুন বা মোবাইল নিয়ে পড়ে থাকে, তাই ওদের শরীরে রোদই লাগে না। রোদের অভাবেই ভিটামিন ডি-এর ঘাটতি হয়, যা হাড়ের বৃদ্ধি আটকে দেয়।

তাই, বাচ্চার খাটো হওয়ার জন্য শুধু জিনকে দোষ দিয়ে লাভ নেই। বাচ্চার প্লেটের খাবার, ওর রোদ পোহানো আর ওর রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে আমাদেরই নজর দিতে হবে।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

“আমি যা বলছি তাই হবে!” — এই শাসন কতটা ঠিক?

“আমি যা বলছি তাই হবে!” — এই শাসন কতটা ঠিক?

"আমি যা বলছি তাই হবে! তুমি আমার কথা মানতে বাধ্য!" বাচ্চারা যখন একটু বেশি জেদ করে বা দুষ্টুমি করে, তখন আমরা হয়তো রেগে গিয়ে এমন কথা বলেই ফেলি।

পুরো গল্পটা পড়ুন →
মা হওয়ার আগে আমার একটা অহংকার ছিল

মা হওয়ার আগে আমার একটা অহংকার ছিল

রুশদানের জন্মের আগে আমার একটা অদ্ভুত অহংকার ছিল। আমি ভাবতাম, আমার মতো কুম্ভকর্ণ এই দুনিয়ায় খুব কমই আছে। একবার চোখ বন্ধ করলে আশেপাশে বো*মা ফাটলেও আমার ঘুম ভাঙতো না। কিন্তু রুশদান হওয়ার…

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার ব্রেন যেন নতুন কেনা স্মার্টফোন

বাচ্চার ব্রেন যেন নতুন কেনা স্মার্টফোন

বাচ্চাদের ব্রেন হলো অনেকটা নতুন কেনা স্মার্টফোনের মতো। চারপাশে যা দেখে, চোখের পলকে সেটা ডাউনলোড করে মেমোরিতে সেভ করে ফেলে। ভালো জিনিস ডাউনলোড হলে আমরা মায়েরা আনন্দে গদগদ হই, আর খারাপ…

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ