🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

বাচ্চাদের ব্রেন হলো অনেকটা নতুন কেনা স্মার্টফোনের মতো। চারপাশে যা দেখে, চোখের পলকে সেটা ডাউনলোড করে মেমোরিতে সেভ করে ফেলে। ভালো জিনিস ডাউনলোড হলে আমরা মায়েরা আনন্দে গদগদ হই, আর খারাপ কিছু ডাউনলোড হলেই কপালে হাত দিয়ে বলি— “হায় হায়! আমার বাচ্চা তো এমন ছিল না!”

গত সপ্তাহে বাসায় মেহমান এসেছিল, সাথে তাদের পাঁচ বছরের একটা ছেলে। সেই ছেলেটা কথায় কথায় তার মাকে ভেংচি কাটে আর জিভ বের করে।

আমি খেয়াল করলাম, রুশদান সোফায় বসে মুগ্ধ হয়ে ওই ছেলেটার কাণ্ড দেখছে। মেহমান বিদায় হওয়ার ঠিক আধা ঘণ্টার মাথায়, আমি রুশদানকে খেতে ডাকতেই, সে আমার দিকে তাকিয়ে ঠিক ওই ছেলেটার মতো জিভ বের করে একটা ভেংচি কাটল!

আমি রীতিমতো স্তব্ধ! আমার শান্তশিষ্ট ছেলে, যে কিনা ‘জিভ বের করা’ জিনিসটাই আগে জানতো না, সে মাত্র এক ঘণ্টার দেখাদেখিতে এটা শিখে ফেলল!

আসলে, শিশু মনোবিজ্ঞানে এই ব্যাপারটার একটা খুব সুন্দর নাম আছে— ‘সোশ্যাল লার্নিং থিওরি’ (Social Learning Theory)। সোজা বাংলায় বললে, বাচ্চারা লেকচার শুনে শেখে না, তারা শেখে ‘দেখে’।

তারা হলো চরম লেভেলের কপি-ক্যাট। যখন রুশদান দেখল ওই ছেলেটা জিভ বের করে ভেংচি কাটছে এবং সবাই সেটা নিয়ে হাসাহাসি করছে বা রিঅ্যাক্ট করছে, তখন ওর ছোট্ট ব্রেন একটা হিসাব কষে ফেলল— “বাহ! এই ট্রিকসটা তো দারুণ! এটা করলে তো সবার মনোযোগ পাওয়া যায়। ট্রাই করে দেখতে হবে তো!”

এখন প্রশ্ন হলো, বাচ্চা যখন বাইরে থেকে বা অন্য কারো দেখাদেখি এমন বাজে অভ্যাস, জেদ করা বা ফ্লোরে গড়াগড়ি দেওয়া শিখে আসে, তখন আমরা মায়েরা কী করব?

আমাদের প্রথম রিঅ্যাকশনই হয়— কষে একটা ধমক দেওয়া!

কিন্তু বিশ্বাস করুন, ধমক দিলে বাচ্চার এই বদভ্যাস তো কমেই না, উল্টো বেড়ে যায়। কারণ বাচ্চারা এই কাজগুলো করেই আপনার মনোযোগ বা রিঅ্যাকশন পাওয়ার জন্য। আপনি যখন ধমক দেন, ও ভাবে— “যাক, কাজ হয়েছে, মা অন্তত আমার দিকে তাকিয়েছে!”

তাই সবচেয়ে জাদুকরী উপায় হলো— একদম নির্বিকার থাকা। যাকে বলে ‘ইগনোর’ করা।

ও যখন ভেংচি কাটবে বা ফ্লোরে গড়াগড়ি দেবে, আপনি এমন ভাব করবেন যেন আপনি কিছুই দেখেননি। একদম শান্তভাবে নিজের কাজ করতে থাকবেন।

অডিয়েন্স বা দর্শক না থাকলে কোনো অভিনেতাই বেশিক্ষণ নাটক চালিয়ে যেতে পারে না। বাচ্চাও যখন দেখবে তার এই নতুন শেখা ট্রিকসটা মায়ের ওপর কোনো কাজ করছে না, সে এমনিতেই ওই অভ্যাসটা ভুলে যাবে।

এর পাশাপাশি, ও যখন শান্ত হয়ে আপনার সাথে সুন্দর করে কথা বলবে, তখন ওকে একটু বেশি আদর করুন। ওকে বুঝিয়ে দিন যে, ভালো আচরণ করলেই সে মায়ের মনোযোগ পাবে, অদ্ভুত আচরণ করে নয়।

বাচ্চারা বাইরের পৃথিবী থেকে অনেক কিছুই শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিনশেষে আপনার শান্ত আর স্মার্ট প্রতিক্রিয়াই ঠিক করে দেবে, সে ওই বাজে অভ্যাসটা ধরে রাখবে নাকি চিরতরে ডিলিট করে দেবে।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

ঘ্যান ঘ্যান করা বাচ্চাকে সামলাবেন কীভাবে?

ঘ্যান ঘ্যান করা বাচ্চাকে সামলাবেন কীভাবে?

রুশদান রাগ করলে মাটিতে গড়াগড়ি দেয় না। সে করে অন্য কিছু — একটানা ঘ্যান ঘ্যান। এমন একটা সুর যেটা কানে ঢুকলে মাথা থেকে আর বের হয় না। প্রথম পাঁচ মিনিট সামলাই, দশ মিনিটে একটু কঠিন হয়,…

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার রাগী স্বভাবের পেছনে আসল কারণ

বাচ্চার রাগী স্বভাবের পেছনে আসল কারণ

আপনার বাচ্চার রাগী স্বভাবের পেছনে আসল অপরাধী কে জানেন? কথাটা শুনতে একটু তেতো লাগবে। কিন্তু সত্যিটা হলো, আমরা মাঝে মাঝেই এমন কিছু কাজ করে ফেলি, যা আমাদের অজান্তেই বাচ্চাদের রাগী আর জেদি…

পুরো গল্পটা পড়ুন →
“বাচ্চাটা ওর বাবার মতো খাটোই হবে!”

“বাচ্চাটা ওর বাবার মতো খাটোই হবে!”

"বাচ্চাটা মনে হয় ওর বাবার মতো খাটোই হবে!"— আশেপাশে থেকে এই কথাটা শোনার পর অনেক মা বাবাই হয়তো দীর্ঘশ্বাস ফেলেন। বাচ্চার লম্বা হওয়ার ৮০% জিনের ওপর নির্ভর করে ঠিকই কিন্তু জিনের বাইরেও এমন…

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ