🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🥣 খাবার ও পুষ্টি✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

“আমার বাচ্চাটা তো এক জায়গায় দুই মিনিটও স্থির হয়ে বসে না! আর যা শেখাই, পরদিন সব ভুলে যায়!”

মায়েদের মুখে এই অভিযোগটা খুব কমন। আমরা অনেক সময় ভাবি, পিচ্চিগুলো বোধহয় একটু বেশিই দুষ্টু বা অমনোযোগী। কিন্তু, এই ছটফটে ভাব বা ভুলে যাওয়ার পেছনে হয়তো বাচ্চার কোনো দোষই নেই? আসল দোষী হতে পারে ওর রোজকার খাবারের প্লেট!

রুশদানের খাবারের রুটিন করতে গিয়ে আমি যখন পুষ্টি নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করি, তখন একটা উপাদানের নাম বারবার আমার সামনে আসছিল—’ওমেগা থ্রি’ (Omega-3)। সত্যি বলতে, আগে ভাবতাম এগুলো বোধহয় শুধু বয়স্কদের হার্ট ভালো রাখার জন্য লাগে। কিন্তু ঘাঁটাঘাঁটি করে আমার চোখ রীতিমতো কপালে উঠল!

আমাদের ব্রেনের প্রায় ৬০ ভাগই ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি। আর এই ফ্যাটের সবচেয়ে জরুরি অংশটাই হলো ওমেগা থ্রি। সোজা কথায় বলতে গেলে, একটা বাড়ি বানাতে যেমন ভালো ইট লাগে, ঠিক তেমনি আপনার বাচ্চার ব্রেনকে তীক্ষ্ণ, শান্ত আর বুদ্ধিমান করতে ওমেগা থ্রি হলো সেই ইটের মতো!

কেন ওমেগা থ্রি বাচ্চার ব্রেনের জন্য এত দরকারি?

প্রথমত, ওমেগা থ্রি বাচ্চার স্মৃতিশক্তি বা মেমোরি বাড়াতে দারুণ কাজ করে। যেসব বাচ্চা নতুন জিনিস সহজে শিখতে পারে না বা মনে রাখতে পারে না, তাদের জন্য এটা খুব জরুরি।

দ্বিতীয়ত, এটি বাচ্চার মনোযোগ বা ফোকাস বাড়ায়। অনেক বাচ্চা আছে যারা এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না (যাকে অনেক সময় ADHD বলা হয়), তাদের অস্থিরতা কমাতে ওমেগা থ্রি জাদুর মতো কাজ করে।

এছাড়া, বাচ্চার চোখের দৃষ্টি ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই।

কোথায় পাবেন এই ওমেগা থ্রি?

সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, আমাদের শরীর নিজে নিজে এই ওমেগা থ্রি বানাতে পারে না। তাই বাইরে থেকেই খাবারের মাধ্যমে এটা দিতে হবে। সামুদ্রিক মাছ (যেমন টুনা বা স্যামন) এর সেরা উৎস হলেও, আমাদের দেশের প্রেক্ষাপটে তো আর রোজ ওগুলো খাওয়ানো সম্ভব না।

তাই আমি খুব সহজ কিছু দেশি অপশন বেছে নিয়েছি। চর্বিযুক্ত মাছ (যেমন রুই বা পাঙ্গাশ), ডিমের কুসুম, কাঠবাদাম বা আখরোট। আর সবচেয়ে সহজ আর সস্তা একটা জিনিস হলো—চিয়া সিড (Chia Seed)!

আমি কী করি জানেন? রুশদান যখন ওটস বা সিরিয়াল খায়, আমি তাতে একটু চিয়া সিড বা বাদামের গুঁড়ো মিশিয়ে দিই। ও টেরও পায় না, কিন্তু ওর ব্রেনের খোরাকটা ঠিকই ভেতরে চলে যায়!

আমরা মায়েরা তো চাই আমাদের সোনামণিরা একটু স্মার্ট হোক, গুছিয়ে কথা বলুক, বুদ্ধি দিয়ে পৃথিবীটা বুঝুক। আর এ জন্য শুধু ওদের বকা দিলে হবে না, ব্রেনটাকে সঠিক জ্বালানিটাও দিতে হবে।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

“আমি মা, যা বলব তাই হবে!” — কার্টুন আর এক শুক্রবার

“আমি মা, যা বলব তাই হবে!” — কার্টুন আর এক শুক্রবার

গত শুক্রবার বিকেলে রুশদান টিভিতে কার্টুন দেখছিল। আধা ঘণ্টা পার হয়ে গেছে, চোখ প্রায় স্ক্রিনের সাথে লেগে আছে। আমি গিয়ে বললাম, "টিভি বন্ধ করো।"

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

Rushdan-কে এখনো বুকে নিয়ে বা পাশে শুয়ে ঘুম পাড়াই। মাঝে মাঝে ভাবি — এভাবে আর কতদিন? একা ঘুমাতে শেখানো কি এখনই শুরু করা উচিত, নাকি আরো সময় দেব?

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ