🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

রুশদান ইদানীং একটা নতুন কাহিনী করে। পানি খেতে গিয়ে অর্ধেকটা খাবে, আর বাকি অর্ধেকটা ইচ্ছা করে ফ্লোরে ফেলে দেবে। তারপর ওই পানির মধ্যে ছপছপ করে পা ফেলবে আর খিলখিল করে হাসবে!

আজকে দুপুরে ঠিক এই কাজটাই সে করল। মাত্র ঘর মুছে বসেছি, আর সে গ্লাসের পানিটা ফ্লোরে ঢেলে দিল। আমার যে কী পরিমাণ রাগ উঠল! মনে হচ্ছিল, কষে একটা ধমক দিই, কিংবা হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে দুই ঘা লাগিয়ে দিই। আমাদের দেশের সাধারণ প্যারেন্টিং বা মায়েরা সাধারণত এটাই করে থাকেন, তাই না?

কিন্তু আমি নিজেকে সামলে নিলাম।

আমি রুশদানের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বললাম, “বাবা, পানি ফ্লোরে ফেলার জন্য নয়, পানি খাওয়ার জন্য। তুমি যেহেতু পানি ফেলে ঘর নোংরা করেছ, এখন তোমাকে এটা পরিষ্কার করতে হবে।”

আমি কিচেন থেকে একটা মুছনি এনে ওর হাতে ধরিয়ে দিলাম। ও প্রথম একটু জেদ করল, কিন্তু আমি অনড়। আমি বললাম, “ঘর পরিষ্কার না করা পর্যন্ত তুমি অন্য কোনো খেলনা ধরতে পারবে না।”

বাধ্য হয়ে সে তার ছোট ছোট হাত দিয়ে ফ্লোরের পানি মুছতে শুরু করল।

কাজটা ওর জন্য মোটেও মজার ছিল না। আমি ওকে কোনো বকা দিইনি, গায়ে হাতও তুলিনি, শুধু ওর করা ভুলের পরিণতিটা ওকে দিয়ে সামলিয়েছি।

এটাকে বলে Logical Consequence — মানে যৌক্তিক পরিণতি।

Authoritative Parenting-এ মারধর বা চিৎকার করে বকা দেওয়ার কোনো জায়গা নেই। এখানে বাচ্চাকে বোঝানো হয় — তোমার কাজের একটা ফলাফল আছে, এবং সেই ফলাফলটা তোমাকেই সামলাতে হবে।

মারধর বাচ্চাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু কেন ভুল করেছে সেটা বোঝায় না। কিন্তু Logical Consequence বাচ্চাকে সরাসরি দেখিয়ে দেয় — এই কাজের ফলে এটা হলো।

বাচ্চার মস্তিষ্ক অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভালো শেখে। বকা শুনলে বাচ্চা শুধু ভয় পায়, কিন্তু কার্যকারণ সম্পর্ক বোঝে না। কিন্তু নিজের কাজের সরাসরি ফলাফল দেখলে সেটা মাথায় গেঁথে যায়।

অথরিটেটিভ প্যারেন্টিংয়ের এই ট্রিকটা যেকোনো পরিস্থিতিতে কাজ করে।

বাচ্চা যদি দেয়াল আঁকিবুঁকি করে, ধমক না দিয়ে ওর হাতে ভেজা কাপড় ধরিয়ে দিন—”দেয়াল নোংরা করেছ, এবার মোছো।”

খাবার নিয়ে খেলতে থাকলে প্লেট সরিয়ে নিন—”খাবার খেলার জন্য নয়। তুমি খেলছ, তার মানে তোমার পেট ভরে গেছে।”

খেলনা ছড়িয়ে রাখলে বলুন—”খেলনা না গুছালে আমি এগুলো বক্সে তুলে রাখব এবং কাল সারাদিন তুমি এগুলো পাবে না।”

একটা জিনিস মনে রাখা জরুরি,

Logical Consequence মানে শাস্তি দেওয়ার জন্য অতিরিক্ত কিছু যোগ করা না। শুধু কাজের স্বাভাবিক ফলাফলটা বাচ্চাকে দেখতে দিন। রাগ দেখিয়ে বললে এটা আবার punishment হয়ে যায়। শান্ত গলায়, সরাসরি বলাটাই আসল কাজ।

মারধর বা চিৎকার ছাড়াই বাচ্চাকে শেখানো যায়। শুধু একটু ধৈর্য আর সঠিক পদ্ধতি লাগে।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাবা অফিস থেকে ফিরলে আমাদের বাসার মিষ্টি দৃশ্য

বাবা অফিস থেকে ফিরলে আমাদের বাসার মিষ্টি দৃশ্য

আমাদের বাসায় একটা খুব মিষ্টি দৃশ্য প্রতিদিন দেখা যায়। রুশদানের বাবা অফিস থেকে ফেরার ঠিক আগেই ও দরজার কাছে গিয়ে দাড়িয়ে থাকে। বাবার শব্দ পেলেই দৌড়! দরজা খোলার আগে থেকেই ওর একটানা ডাক…

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার রহস্যময় ব্রেন

বাচ্চার রহস্যময় ব্রেন

মানুষের ব্রেন বড় অদ্ভুত একটা জিনিস। আর বাচ্চাদের ব্রেন তো আরও রহস্যময়! এই তো এখন হাসছে, খেলছে, আবার পরমুহূর্তেই কোনো কারণ ছাড়া ফ্লোরে গড়াগড়ি দিয়ে কান্না। রুশদানের এই 'মুড সুইং' বা…

পুরো গল্পটা পড়ুন →
যে খাবারে রাতে বাচ্চার ঘুম ভেঙে যায়

যে খাবারে রাতে বাচ্চার ঘুম ভেঙে যায়

গতদিনের লেখায় আপনাদের বলেছিলাম রাতে কোন খাবারগুলো দিলে বাচ্চারা ম্যাজিকের মতো শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আজ বলব ঠিক উল্টো কথা। এমন কিছু খাবার আছে, যেগুলো বাচ্চার পেটে যাওয়া মাত্রই ওদের…

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ