🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

মায়েরা মনে হয় পৃথিবীর সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত প্রাণী! মাথার ভেতর সারাক্ষণ একটা অদৃশ্য ‘চেকলিস্ট’ ঘুরতে থাকে— বাচ্চা ৬ মাসে বসল কি না, ১ বছরে হাঁটল কি না, আর ২ বছরে গড়গড় করে কথা বলল কি না! এই চেকলিস্টের একটু এদিক-ওদিক হলেই রাতের ঘুম হারাম হয়ে যায়।

আর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রতিযোগিতার নাম সম্ভবত ‘বাচ্চা বড় করার প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতায় কোনো রেফারি নেই, কিন্তু জাজমেন্ট দেওয়ার মানুষের কোনো অভাব নেই!

খুব পরিচিত একটা দৃশ্য বলি। কোনো পারিবারিক দাওয়াতে গেছেন। হঠাৎ কোনো এক আন্টি বেশ চিন্তিত মুখে এসে বলবেন, “ওমা! তোমার ছেলের এখনো কথা ফোটে নাই? পাশের বাসার টুনটুনির মেয়ে তো এই বয়সে ছড়া বলে! বাচ্চাটা কি একটু বোকা নাকি?”

এই একটা ‘বোকা’ শব্দ শোনার পর একজন মায়ের বুকের ভেতর যে কী ভূমিকম্প শুরু হয়, তা কেবল ওই মা-ই জানেন। মায়ের মাথায় তখন ঘুরতে থাকে— “সত্যিই কি আমার বাচ্চাটার বুদ্ধিশুদ্ধি কম?”

রুশদান যখন একটু একটু করে বড় হচ্ছিল, আমি খুব মনোযোগ দিয়ে একটা ব্যাপার খেয়াল করতাম। কিছু বাচ্চা আছে, যারা খুব দ্রুত কথা বলতে শেখে। আর কিছু বাচ্চা আছে, যারা একেবারে নীরব দর্শক। তারা চারপাশটা খুব মন দিয়ে দেখে, সব বোঝে, কিন্তু মুখে কুলুপ এঁটে বসে থাকে।

আমাদের সবচেয়ে বড় ভুলটা হলো, আমরা বাচ্চার ‘কথা বলা’ আর ‘বুদ্ধি’কে এক পাল্লায় মেপে ফেলি। বাচ্চা আগে কথা বললে সে জিনিয়াস, আর দেরি হলে সে বোকা! কিন্তু এই দুটোর মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই।

প্রত্যেকটা বাচ্চার ব্রেন হচ্ছে এক একটা আলাদা পৃথিবী। কোনো বাচ্চার ব্রেন আগে হাঁটাচলা (Motor skills) শেখে, তো কোনো বাচ্চার ব্রেন আগে ভাষা (Language skills) শেখে।

এই প্রসঙ্গে একটা গল্প প্রচলিত আছে — আইনস্টাইন নাকি ছোটবেলায় অনেক দেরিতে কথা বলা শুরু করেছিলেন। গল্পটা এমন যে একদিন খাবার টেবিলে হঠাৎ বলে উঠলেন, “স্যুপটা বেশি গরম।” পরিবার অবাক হয়ে জিজ্ঞেস করল, এতদিন কথা বলোনি কেন? উত্তরে তিনি নাকি বলেছিলেন, “এতদিন সবকিছু ঠিকঠাক ছিল।” ভদ্রলোক নাকি চার বছর বয়স পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেননি! তাই বলে কি উনি বোকা ছিলেন?

আপনার বাচ্চা যদি আপনার কথা বোঝে—যেমন, “বাবা, জুতোটা নিয়ে আসো তো” বললে সে যদি ঠিকই জুতোটা নিয়ে আসে, তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তার মানে তার ব্রেন খুব সুন্দর করে সব তথ্য প্রসেস করছে, শুধু মুখে ডেলিভারি দিতে সে নিজের মতো একটু সময় নিচ্ছে।

এই সময়টায় বাচ্চার সবচেয়ে বড় শত্রু হলো মোবাইল ফোন। স্ক্রিন টাইম বাচ্চার কথা বলাকে পেছনের দিকে টেনে ধরে। তাই ফোনটা সরিয়ে বাচ্চার সাথে নিজে বকবক করুন।

সাধারণত ২ থেকে আড়াই বছর বয়স পর্যন্ত বাচ্চার কথা বলতে দেরি হওয়াটা একদম স্বাভাবিক, যদি সে আপনার কথা বুঝতে পারে এবং ইশারায় সাড়া দেয়। তবে এর বেশি হলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।

চারপাশের মানুষের কথায় কান দিয়ে নিজের বাচ্চাকে ‘বোকা’ ভেবে মন খারাপ করবেন না। সময় হলেই দেখবেন, এই ছোট্ট মানুষটার বকপকানিতে আপনার কান ঝালাপালা হয়ে যাচ্ছে! তখন হয়তো মনে মনে বলবেন, “আহারে! চুপ ছিল, সেটাই তো ভালো ছিল!”

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাচ্চার রহস্যময় ব্রেন

বাচ্চার রহস্যময় ব্রেন

মানুষের ব্রেন বড় অদ্ভুত একটা জিনিস। আর বাচ্চাদের ব্রেন তো আরও রহস্যময়! এই তো এখন হাসছে, খেলছে, আবার পরমুহূর্তেই কোনো কারণ ছাড়া ফ্লোরে গড়াগড়ি দিয়ে কান্না। রুশদানের এই 'মুড সুইং' বা…

পুরো গল্পটা পড়ুন →
ঘ্যান ঘ্যান করা বাচ্চাকে সামলাবেন কীভাবে?

ঘ্যান ঘ্যান করা বাচ্চাকে সামলাবেন কীভাবে?

রুশদান রাগ করলে মাটিতে গড়াগড়ি দেয় না। সে করে অন্য কিছু — একটানা ঘ্যান ঘ্যান। এমন একটা সুর যেটা কানে ঢুকলে মাথা থেকে আর বের হয় না। প্রথম পাঁচ মিনিট সামলাই, দশ মিনিটে একটু কঠিন হয়,…

পুরো গল্পটা পড়ুন →
বিনা খরচে বাচ্চার বুদ্ধি বাড়ানোর ৪টি অভ্যাস

বিনা খরচে বাচ্চার বুদ্ধি বাড়ানোর ৪টি অভ্যাস

আচ্ছা, আপনার বাচ্চার brain development এর জন্য আপনি কত টাকা খরচ করেন? দামি দামি পাজল গেম, ভালো স্কুল, নাকি কোনো স্পেশাল কোচিং?

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ