🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🥣 খাবার ও পুষ্টি✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

বাচ্চার দুপুর বা রাতের খাবার নিয়ে কতই না টেনশন করি! দুপুরে মাছ দিয়ে ভাত খেল কি না, রাতে সবজি খেল কি না—সবকিছুর একদম কড়া হিসাব রাখি। কিন্তু যখনই বিকেল গড়িয়ে আসে, তখন আমরা কেমন যেন একটু রিল্যাক্সড হয়ে যাই। হয়তো নিজেরা চা খাচ্ছি, বাচ্চার হাতেও একটা মিষ্টি বিস্কুট, এক প্যাকেট চিপস বা একটু কেক ধরিয়ে দিই। ভাবি, “আরে, একটুক্ষণ পরেই তো রাতের খাবার খাবে, এখন একটু পেটটা ভুলিয়ে রাখুক!”

কিন্তু, বাচ্চার সারাদিনের পুষ্টির সবচেয়ে অবহেলিত অথচ গুরুত্বপূর্ণ সময়টা হলো এই বিকেলের নাস্তা?

আমাদের বড়দের মতো বাচ্চাদের পেট তো এত বড় নয়। ওরা একবারে খুব বেশি খাবার খেতে পারে না। তাই ওদের সারা দিনের পুষ্টির চাহিদা তিন বেলার ভারী খাবার দিয়ে পুরোপুরি মেটানো সম্ভব হয় না। এই মাঝখানের ছোট ছোট স্ন্যাকস বা নাস্তাগুলোই হলো ওদের পুষ্টির ঘাটতি পূরণের ‘ম্যাজিক উইন্ডো’।

এখন ভাবুন, ওই ম্যাজিক উইন্ডোতে আপনি যখন ওকে একটা বাজারের কেনা বিস্কুট দিচ্ছেন, তখন কী হচ্ছে? ওই বিস্কুটে থাকে প্রচুর রিফাইন্ড আটা (ময়দা) আর একগাদা সাদা চিনি। এগুলো হলো ‘ফাঁপা ক্যালরি’। অর্থাৎ, এগুলো খেয়ে বাচ্চার পেট তো ভরে যায় ঠিকই, কিন্তু শরীরে বিন্দুমাত্র কোনো পুষ্টি বা এনার্জি ঢোকে না।

এর সবচেয়ে বড় ক্ষতিটা কী জানেন? বিস্কুটের ওই অতিরিক্ত চিনি বাচ্চার ব্রেনকে এমনভাবে হাইপার করে দেয় যে, সন্ধ্যার পর সে অকারণে জেদ করে, খিটখিট করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, বিকেলের এই ফাঁপা ক্যালরিতে পেট ভরে থাকার কারণে রাতের বেলা ডাইনিং টেবিলে শুরু হয় আসল যুদ্ধ! তখন আপনি যতই পুষ্টিকর মাছ বা খিচুড়ি নিয়ে বসুন না কেন, বাচ্চা আর এক লোকমাও খেতে চায় না।

তাই বিকেলের নাস্তাটা হতে হবে হালকা, কিন্তু পুষ্টিকর। রুশদানের জন্য আমি খুব সাধারণ কিছু বিকেলের নাস্তার একটা লিস্ট তৈরি করেছি, যেগুলো বানাতে সময়ও লাগে না, আবার স্বাস্থ্যের জন্যও দারুণ:

১. তাজা ফলমূল:

এর চেয়ে সহজ আর স্বাস্থ্যকর কিছু নেই। হাতের কাছে যা থাকে—একটা কলা, কয়েক টুকরো পেঁপে, আপেল বা পেয়ারা। ফলের প্রাকৃতিক মিষ্টি বাচ্চার এনার্জি বাড়ায়, আর ফাইবার পেট পরিষ্কার রাখে।

২. বাদাম ও কিশমিশ:

বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে, তবে কয়েকটা কাঠবাদাম (ভিজিয়ে খোসা ছাড়ানো), কাজু আর কয়েকটা কিশমিশ বাচ্চার হাতে দিয়ে দিন। খেলতে খেলতে খেয়ে নেবে। এটা ব্রেনের জন্য দারুণ ‘সুপারফুড’।

৩. চিঁড়া, মুড়ি বা খই:

আমাদের দেশীয় এই খাবারগুলো কিন্তু ভীষণ পুষ্টিকর। একটুখানি ঘি দিয়ে চিঁড়া বা মুড়ি ভেজে দিতে পারেন। অথবা কলা আর সামান্য দুধ দিয়ে চিঁড়া মেখে দিলে বাচ্চারা খুব মজা করে খায়।

৪. টক দই বা ডিম সেদ্ধ:

টক দইয়ের সাথে একটু ফল কুচি করে মিশিয়ে দিলে চমৎকার একটা নাস্তা হয়ে যায়, যা বাচ্চার হজমশক্তি বাড়ায়। আর বাচ্চা যদি সকালে ডিম না খেয়ে থাকে, তবে বিকেলে একটা সেদ্ধ ডিম বা অমলেটও দিয়ে দিতে পারেন।

৫. কলা-ডিমের প্যানকেক:

মাঝে মাঝে একটু স্বাদ বদলাতে অর্ধেকটা কলা ম্যাশ করে তার সাথে একটা ডিম ফেটিয়ে ফ্রাইপ্যানে ছোট ছোট প্যানকেক বানিয়ে দিতে পারেন। চিনি ছাড়াই এটা খেতে খুব মিষ্টি আর নরম হয়।

খুব ভারী বা দামি কিছু দেওয়ার দরকার নেই। ঘরের সাধারণ খাবারগুলোই একটু বুদ্ধি করে দিলে বাচ্চার রাতের ক্ষুধাটাও মরে না, আবার পুষ্টিও নিশ্চিত হয়।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

Rushdan-কে এখনো বুকে নিয়ে বা পাশে শুয়ে ঘুম পাড়াই। মাঝে মাঝে ভাবি — এভাবে আর কতদিন? একা ঘুমাতে শেখানো কি এখনই শুরু করা উচিত, নাকি আরো সময় দেব?

পুরো গল্পটা পড়ুন →
প্রথম হাঁটা, প্রথম “মা” ডাক

প্রথম হাঁটা, প্রথম “মা” ডাক

Rushdan যখন প্রথমবার হাঁটল, আমি কেঁদে ফেলেছিলাম। প্রথমবার "মা" বলল, বুকটা ভরে গিয়েছিল। প্রথমবার দৌড়াল, প্রথমবার গান গাইল, প্রথমবার প্রশ্ন করল — প্রতিটা "প্রথম" মনে হয়েছিল অলৌকিক।

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার বেয়াদবি বা অদ্ভুত আচরণ সামলাবেন কীভাবে?

বাচ্চার বেয়াদবি বা অদ্ভুত আচরণ সামলাবেন কীভাবে?

রুশদান নানা বাড়িতে বেড়াতে এসেছে কদিন হলো। রুশদান ওর নানাবাড়িতে এলে এমনিতেই একটু বেশি এক্সাইটেড থাকে, আর ওর মামাকে তো চোখের আড়াল করতেই চায় না।

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ