🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌙 ঘুম✍️ রুশদানের মা⏱ ৩ মিনিটে পড়ুন

গতদিনের লেখায় আপনাদের বলেছিলাম রাতে কোন খাবারগুলো দিলে বাচ্চারা ম্যাজিকের মতো শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এবার বলব ঠিক উল্টো কথা। এমন কিছু খাবার আছে, যেগুলো বাচ্চার পেটে যাওয়া মাত্রই ওদের ভেতরের ‘অ্যালার্ম ঘড়ি’ বেজে ওঠে!

ঘড়িতে রাত ১২টা বাজুক আর ১টা, ওদের চোখে ঘুমের এক ফোঁটা নামগন্ধও থাকে না।

বাচ্চা রাতে না ঘুমালে আমরা কত কৌশলই না করি! গল্প বলি, পিঠ চুলকে দিই, কখনো রেগেও যাই। কিন্তু আমরা হয়তো টেরই পাই না যে, বাচ্চার এই না-ঘুমানোর পেছনে আসল কালপ্রিট হয়তো লুকিয়ে আছে ওর বিকেলের নাস্তায় বা রাতের খাবারে!

আমরা অনেক সময় আদর করে বা জেদ থামাতে বাচ্চার হাতে এমন কিছু খাবার তুলে দিই, যেগুলো আসলে বাচ্চার ঘুমের চরম শত্রু।

এর মধ্যে ১ নাম্বার ভিলেন হলো ‘চিনি’! রাতে ঘুমানোর আগে যদি বাচ্চাকে চকলেট, ক্যান্ডি, মিষ্টি বিস্কুট বা প্যাকেটজাত ফলের জুস দেন, তবে নিশ্চিত থাকুন সেই রাতে আপনার ঘুম হারাম হতে বাধ্য।

চিনি বাচ্চার রক্তে গিয়ে এমন এক এনার্জির বিস্ফোরণ ঘটায়, যাকে আমরা বলি ‘সুগার রাশ’। এই এনার্জিতে বাচ্চা রীতিমতো হাইপার হয়ে যায়। সে চাইলেও তখন আর তার শরীরকে শান্ত করতে পারে না।

আরেকটা লুকিয়ে থাকা শত্রু হলো ‘ক্যাফেইন’। আমরা হয়তো ভাবি, বাচ্চারা তো আর চা-কফি খায় না! কিন্তু অনেক প্যাকেটজাত চকলেট মিল্ক, কোল্ড ড্রিংকস বা এনার্জি ড্রিংকসেও ক্যাফেইন থাকে। বাচ্চাদের স্নায়ু আমাদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। সামান্য একটু ক্যাফেইন ওদের ব্রেনকে ঘণ্টার পর ঘণ্টা জাগিয়ে রাখার জন্য যথেষ্ট। তাই সন্ধ্যার পর যেকোনো ধরনের চকলেট বা কোমল পানীয় একদম এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

শুধু মিষ্টি নয়, রাতের ভারী খাবারও কিন্তু ঘুমের বারোটা বাজায়। রাতে ডিনারে যদি বাচ্চাকে ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই বা অতিরিক্ত মসলাদার কিছু দেন, তবে সেটা ওর নরম পেটের জন্য বিশাল একটা বোঝা হয়ে যায়। এই গুরুপাক খাবারগুলো হজম হতে অনেক সময় নেয় এবং পেটে গ্যাস বা অস্বস্তি তৈরি করে। ফলে বাচ্চা ঘুমালেও কিছুক্ষণ পর পর ডুকরে কেঁদে ওঠে বা এপাশ-ওপাশ করে।

তাই আমি চেষ্টা করি রুশদানের রাতের খাবারটা রাত ৮টার মধ্যেই শেষ করে ফেলতে। আর খাবারটা রাখি একদম হালকা আর কম মসলাদার, যাতে ওর পেট শান্ত থাকে আর ঘুমটাও গভীর হয়। সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত ও যদি মিষ্টি কিছু খেতে চায়, তখন আমি ওকে ক্যান্ডির বদলে একটু ফল, টক দই বা অল্প কিছু বাদাম দিই। এগুলো ওর পেটও ভরায়, আবার শরীরকেও রিল্যাক্স করে।

খাবারের পাশাপাশি ওর ঘুমের রুটিনটাও আমি বেশ কড়াভাবে মানি। রাত ৯টা বাজলেই ঘরের সব টিভি-মোবাইল বন্ধ! ডিম লাইট জ্বালিয়ে পরিবেশটা শান্ত করে ফেলি। এখন ও এই রুটিনে এত সুন্দর অভ্যস্ত হয়ে গেছে যে, লাইট অফ করলেই ও নিজে থেকে এসে বালিশে মাথা দেয়।

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

বাচ্চাকে একা ঘুম পাড়ানো কবে থেকে শুরু করবেন?

Rushdan-কে এখনো বুকে নিয়ে বা পাশে শুয়ে ঘুম পাড়াই। মাঝে মাঝে ভাবি — এভাবে আর কতদিন? একা ঘুমাতে শেখানো কি এখনই শুরু করা উচিত, নাকি আরো সময় দেব?

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার কান্নার কাছে আপনিও কি নিয়ম ভেঙে ফেলেন?

বাচ্চার কান্নার কাছে আপনিও কি নিয়ম ভেঙে ফেলেন?

এমনিতে রুশদান কার্টুন দেখার জন্য খুব একটা কান্নাকাটি করে না। টাইম শেষ হলে সুন্দরমতো টিভি বন্ধ করতে দেয়। কিন্তু গতকাল দুপুরে হঠাৎ করেই ওর একটা অদ্ভুত জেদ চাপল!

পুরো গল্পটা পড়ুন →
বাচ্চা শুধু গরুর দুধই খেতে চায়?

বাচ্চা শুধু গরুর দুধই খেতে চায়?

"বাচ্চা তো অন্য কিছুই খেতে চায় না, শুধু গরুর দুধটাই একটু খায়। আমি তাই বারবার ফিডার বা গ্লাসে করে দুধই দিই। সুজির সাথে দেই, ফিরনির সাথে একটু দেই। অন্তত পেট তো ভরছে আর পুষ্টিটাও পাচ্ছে!"

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ