
দৃশ্যটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? বাচ্চা কিছুতেই খেতে চাইছে না, আর আমরা ধৈর্য হারিয়ে ওর হাতে ধরিয়ে দিলাম মোবাইল, অথবা টিভিতে চালিয়ে দিলাম পছন্দের কার্টুন। তারপর? ম্যাজিক!
ও স্ক্রিনের দিকে তাকিয়ে গোগ্রাসে গিলে গিলে সবটা খেয়ে নিলো। আমাদের মনটাও খুশিতে ভরে উঠলো – যাক, পেটে তো কিছু গেলো!
আমারও রুশদানকে নিয়ে এমন মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে মোবাইলটাই বুঝি একমাত্র সমাধান। কিন্তু মা হিসেবে যখন একটু গভীরভাবে ভেবেছি, একটু পড়াশোনা করেছি, তখন বুঝতে পেরেছি, এই সাময়িক স্বস্তিটা আসলে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কতটা ভয়ঙ্কর একটা ফাঁদ!
আসুন জেনে নিই, মোবাইল দেখিয়ে খাওয়ানোর দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো কী কী:
১. খাবারের সাথে সম্পর্ক নষ্ট:
বাচ্চা যখন স্ক্রিনে মগ্ন থাকে, তখন সে কী খাচ্ছে, তার স্বাদ কেমন, গন্ধ কেমন – কিছুই অনুভব করে না। সে শুধু যান্ত্রিকভাবে খাবারটা গিলে ফেলে। এর ফলে খাবারের প্রতি তার স্বাভাবিক আগ্রহ এবং ভালোবাসা তৈরি হয় না।
২. হজমের সমস্যা:
না চিবিয়ে বা দ্রুত গিলে খাওয়ার কারণে খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলে বাচ্চার পেটে গ্যাস, বদহজম বা কোষ্ঠকাঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।
৩. অতিরিক্ত খাওয়া বা কম খাওয়া:
বাচ্চা বুঝতে পারে না তার পেট ভরেছে কিনা। ফলে সে হয় প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলে (যা ভবিষ্যতে ওবেসিটির কারণ হতে পারে), অথবা কম খায়, যা অপুষ্টির কারণ হয়।
৪. স্ক্রিন আসক্তি:
“মোবাইল ছাড়া খাবো না” – এই ভয়ঙ্কর আসক্তিটা এভাবেই শুরু হয়। ধীরে ধীরে এই আসক্তি খেলাধুলা, পড়াশোনা এবং অন্যান্য সবকিছুর উপর প্রভাব ফেলে।
৫. মস্তিষ্কের বিকাশে বাধা:
খাওয়ার সময়টা হলো পরিবারের সাথে কথা বলার, নতুন শব্দ শেখার এবং সামাজিক হওয়ার একটা সুযোগ। স্ক্রিনে মগ্ন থাকায় বাচ্চার এই গুরুত্বপূর্ণ বিকাশগুলো বাধাগ্রস্ত হয়।
৬. চোখের সমস্যা:
দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে বাচ্চার কোমল চোখে মারাত্মক চাপ পড়ে, যা দৃষ্টিশক্তি কমার কারণ হতে পারে।
তাহলে সমাধান কী?
এটা কঠিন, আমি জানি। কিন্তু অসম্ভব নয়।
ধৈর্য ধরুন: সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য।
খাবারের সময়টাকে আনন্দদায়ক করুন: বাচ্চার সাথে গল্প করুন, খাবারের রঙ বা আকৃতি নিয়ে কথা বলুন, ওকে নিজের হাতে খেতে উৎসাহিত করুন।
পরিবার একসাথে খান: সম্ভব হলে পরিবারের সবাই একসাথে খেতে বসুন। বড়দের দেখে ও খেতে শিখবে।
ক্ষিদে লাগতে দিন: একটা নির্দিষ্ট রুটিন মেনে চলুন, যাতে সঠিক সময়ে ওর ক্ষিদে লাগে।
স্ক্রিন ফ্রি জোন: খাওয়ার জায়গাটাকে “স্ক্রিন ফ্রি জোন” হিসেবে ঘোষণা করুন।
রুশদানের ক্ষেত্রেও এই বদলটা আনতে আমার সময় লেগেছে, ধৈর্য ধরতে হয়েছে। কিন্তু দিনশেষে যখন দেখি ও খাবারের স্বাদটা উপভোগ করছে, নিজের হাতে খেতে চেষ্টা করছে, তখন মনে হয় আমার সেই ধৈর্য ধরাটা সার্থক হয়েছে।
আসুন, সাময়িক স্বস্তির জন্য আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে না ফেলি। ওদের হাতে মোবাইল নয়, ভালোবাসা আর সময় তুলে দিই।
আপনার বাচ্চাকে খাওয়ানো নিয়ে আপনার অভিজ্ঞতা বা কোনো চ্যালেঞ্জ আছে? কমেন্টে শেয়ার করতে পারেন!
ফলো করুন আপনাদের নতুন পেইজ- Rushdan Baby Shop
বাচ্চা কাচ্চা নিয়ে আড্ডা দিতে জয়েন করুন- Rushdan Parenting Club
রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।
আরও গল্প পড়ুন

নিজে নিজে জুতো পরা: ধৈর্যের ছোট্ট পরীক্ষা
সকালবেলা বের হওয়ার তাড়া। রুশদান নিজে নিজে জুতো পরার চেষ্টা করছে। একবার ডান পায়ে বাম জুতো ঢোকাচ্ছে, তো আরেকবার ফিতা আটকাতে পারছে না। আমার ঘড়ির দিকে চোখ আর মেজাজ তখন তুঙ্গে! আমি টুক করে…
পুরো গল্পটা পড়ুন →
পোস্টপার্টাম ডিপ্রেশন: নতুন মায়ের নীরব কষ্ট
বাচ্চার জন্মের পর প্রথম এক বছরে যে মায়েরা মা*রা যান, তাদের মধ্যে একটা বড় অংশের মৃত্যুর কারণ আত্ম*হত্যা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি ৭ জন নতুন মায়ের মধ্যে ১ জন এই ভয়াবহ…
পুরো গল্পটা পড়ুন →
বাচ্চার দুপুর-রাতের খাবার নিয়ে টেনশন?
বাচ্চার দুপুর বা রাতের খাবার নিয়ে কতই না টেনশন করি! দুপুরে মাছ দিয়ে ভাত খেল কি না, রাতে সবজি খেল কি না—সবকিছুর একদম কড়া হিসাব রাখি। কিন্তু যখনই বিকেল গড়িয়ে আসে, তখন আমরা কেমন যেন একটু…
পুরো গল্পটা পড়ুন →