
“বাচ্চাতো সারাদিন খেলেই কাটায়, আর কত খেলবে?” আজকাল অনেক মা–বাবা এভাবেই ভাবেন!
কিন্তু জানেন কি? শিশুর খেলাধুলা কিংবা দৈনন্দিন শারীরিক ব্যায়াম শুধু সময় কাটানোর মাধ্যম নয়— এটি তার স্বাস্থ্য, মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব গঠনের একেবারে মূলে কাজ করে।
চলুন জেনে নিই, নিয়মিত খেলাধুলা বা শরীরচর্চা শিশুর জন্য কতটা উপকারী—
মস্তিষ্ক গঠন ও শেখার ক্ষমতা বৃদ্ধি পায়ঃ
শিশু যখন দৌড়ায়, লাফায়, বল ছোঁড়ে তখন তার মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে। এতে করে তার মনোযোগ, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা উন্নত হয়। স্কুলে ভালো করার পেছনেও এটি এক বড় ভূমিকা রাখে।
হাড় ও পেশি হয় শক্তপোক্তঃ
খেলাধুলার সময় শরীরের বিভিন্ন অঙ্গ সচল থাকে। ফলে শিশুর হাড় ও মাংসপেশি দৃঢ় হয় এবং ভবিষ্যতের নানা ব্যথা–বেদনা ও হাড়ের সমস্যা অনেকটাই কমে যায়।
স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমেঃ
আজকের শিশুরা মোবাইল, ট্যাব, টিভিতে বুঁদ হয়ে যাচ্ছে। এর ফলে শরীর স্থির থাকে ও ওজন বাড়ে। নিয়মিত দৌড়ঝাঁপ শিশুর শরীরকে ফিট রাখে এবং ভবিষ্যতের জটিল রোগ থেকেও রক্ষা করে।
ঘুম হয় গভীর ও শান্তিপূর্ণঃ
সারাদিন খেলে ক্লান্ত হওয়া শিশুটি রাতে নিশ্চিন্ত ঘুমায়। এতে তার শরীর ও মস্তিষ্ক পরিপূর্ণ বিশ্রাম পায়, যা পরদিন আবার নতুন করে শেখা ও আবিষ্কারে সহায়ক হয়।
আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়েঃ
একটা গোল দেওয়া, দৌড়ে প্রথম হওয়া বা স্রেফ খেলায় অংশ নেওয়ার মধ্যেও শিশুর ভেতরে গড়ে ওঠে আত্মবিশ্বাস—”আমি পারি!” এই মনোভাব তাকে জীবনের নানা চ্যালেঞ্জেও সাহসী করে তোলে।
আপনার সঙ্গে কাটানো সময়টা হয়ে ওঠে বিশেষ স্মৃতিঃ
আপনি যখন সন্তানের সঙ্গে মাঠে খেলেন, দড়ি লাফান বা বাইক চালাতে শেখান সে সময়টা শুধু শরীরচর্চা নয়, তা হয় আপনার সন্তানের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত, যা সে সারাজীবন মনে রাখবে।
আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য আজ থেকেই তাকে উৎসাহ দিন খেলাধুলায়।
কারণ, একটি সুস্থ ও প্রাণবন্ত শিশুই আগামী দিনের শক্ত ভিত।
রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।
আরও গল্প পড়ুন

‘না’ বলা মানেই বেয়াদবি নয় — এটা বাচ্চার প্রথম স্বাধীনতা
রুশদান যখন পেটে ছিল, তখন ভাবতাম বাচ্চা মানেই বোধহয় একটা নরম মাটির দলা! আমি যেদিকে কাত করব, সেদিকেই কাত হবে। আমি যা পরাব, তাই পরবে। প্রথম এক-দেড় বছর ব্যাপারটা বেশ তেমনই ছিল। কিন্তু ওর…
পুরো গল্পটা পড়ুন →
দেরিতে কথা বলা নিয়ে মায়ের দুশ্চিন্তা
মায়েরা মনে হয় পৃথিবীর সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত প্রাণী! মাথার ভেতর সারাক্ষণ একটা অদৃশ্য 'চেকলিস্ট' ঘুরতে থাকে— বাচ্চা ৬ মাসে বসল কি না, ১ বছরে হাঁটল কি না, আর ২ বছরে গড়গড় করে কথা বলল কি…
পুরো গল্পটা পড়ুন →
বিনা খরচে বাচ্চার বুদ্ধি বাড়ানোর ৪টি অভ্যাস
আচ্ছা, আপনার বাচ্চার brain development এর জন্য আপনি কত টাকা খরচ করেন? দামি দামি পাজল গেম, ভালো স্কুল, নাকি কোনো স্পেশাল কোচিং?
পুরো গল্পটা পড়ুন →