🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান 🌙 ১০০% হোমমেইড · নো কেমিক্যাল · নো প্রিজারভেটিভ 🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · ঢাকায় ৮০৳, ঢাকার বাইরে ১৩০৳ 💛 ১ লক্ষ ১৪ হাজার+ মায়ের ভরসার নাম রুশদান
🌱 বেড়ে ওঠা✍️ রুশদানের মা⏱ ২ মিনিটে পড়ুন

ছোট্ট রুশদান যখন ওর সমবয়সী অন্য বাচ্চাদের পাশে দাঁড়ায়, তখন আমার মনেও টুক করে এই প্রশ্নটা চলে আসে – “আমার বাচ্চা কি ঠিকমতো লম্বা হচ্ছে?” আমি জানি, এই চিন্তাটা কমবেশি সব মা-বাবারাই করেন।

এটা সত্যি যে, একটা শিশু কতটা লম্বা হবে তার অনেকটাই নির্ভর করে বাবা-মায়ের জিনগত গঠনের উপর। কিন্তু এটাও ঠিক যে, সঠিক পুষ্টি না পেলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে ছোটবেলায় যদি শিশু সুষম ও পুষ্টিকর খাবার না খায়, তাহলে তার উচ্চতা কাঙ্ক্ষিত মাত্রায় নাও পৌঁছাতে পারে।

তাই, রুশদানের খাদ্যতালিকায় আমি সবসময় চেষ্টা করি এমন কিছু খাবার রাখতে যা ওর বেড়ে ওঠায় সাহায্য করে।

চলুন জেনে নেয়া যাক এমন কিছু দারুণ খাবার সম্পর্কে, যা শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে:

ডিম

: প্রোটিনের পাওয়ার হাউস! শিশুর মাংসপেশি ও হাড়ের সঠিক গঠনের জন্য ডিম অপরিহার্য।

দুধ ও দুগ্ধজাতীয় খাবার

: ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর সেরা উৎস। হাড়কে মজবুত ও লম্বা করতে এর কোনো তুলনা নেই।

সবুজ শাক-সবজি

: পালং শাক, ব্রোকলি, ঢেঁড়স – এগুলো আয়রন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিনে ভরপুর।

তৈলাক্ত মাছ

: স্যালমন বা এই জাতীয় মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন শিশুর সার্বিক বিকাশে সাহায্য করে।

ডাল ও সয়াবিন

: প্রোটিনের চমৎকার উৎস, যা শরীরের টিস্যু গঠনে ও বৃদ্ধিতে সহায়তা করে।

ফলমূল

: কলা, আম, পেঁপের মতো ফলে থাকা পটাশিয়াম ও অন্যান্য খনিজ হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।

বাদাম ও বীজ

: (বয়স অনুযায়ী) আমন্ড, আখরোটে থাকা মিনারেলস ও স্বাস্থ্যকর ফ্যাট শিশুর বৃদ্ধির জন্য জরুরি।

হোলগ্রেইন (Whole Grains)

: ওটস, বার্লি, লাল চাল ইত্যাদিতে থাকা ফাইবার ও ভিটামিন বি শক্তি জোগায় এবং বৃদ্ধিতে সহায়তা করে।

একটি সহজ সমাধান:

শুধু একটি বা দুটি খাবারই যথেষ্ট নয়। শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন একটি সুষম খাদ্যতালিকা। প্রতিদিন সব ধরনের পুষ্টি উপাদান একসাথে করে খাবার তৈরি করা সময়সাপেক্ষ। তাই মায়েদের সুবিধার কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি “রুশদান হোমমেইড সিরিয়াল”। এতে হোলগ্রেইন, ডাল, বিভিন্ন সবজি, ফল, হার্বস এবং সিডস-এর মতো পুষ্টিকর উপাদান সঠিক অনুপাতে মেশানো আছে।

এটি আপনার শিশুর প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করে।

শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই।

সবশেষে বলবো, জিনগত গঠন আমরা বদলাতে পারবো না, কিন্তু ভালোবাসা আর সঠিক পুষ্টি দিয়ে ওদের বেড়ে ওঠার পথটা মসৃণ করে দিতে পারি।

আপনার সোনামণির খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখেন তো? কমেন্টে জানাতে পারেন!

🌙 সোনামণির খাবার নিয়ে আর দুশ্চিন্তা নয়

রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।

হোমমেইড সিরিয়ালকিনোয়া খিচুড়িখেজুর চিনি

আরও গল্প পড়ুন

বাচ্চার জন্য রুটিন কেন এত জরুরি?

বাচ্চার জন্য রুটিন কেন এত জরুরি?

আপনার বাচ্চা কখনো সকালে নাস্তা করে আটটায়, কখনো নয়টা আবার কখনো ১০ টায়। কখনো দুপুরে ঘুম, কখনো নেই। রাতে ঘুমানোর সময়ও ঠিক নাই — কোনোদিন নয়টা, কোনোদিন এগারোটা বা বারোটা।

পুরো গল্পটা পড়ুন →
‘না’ বলা মানেই বেয়াদবি নয় — এটা বাচ্চার প্রথম স্বাধীনতা

‘না’ বলা মানেই বেয়াদবি নয় — এটা বাচ্চার প্রথম স্বাধীনতা

রুশদান যখন পেটে ছিল, তখন ভাবতাম বাচ্চা মানেই বোধহয় একটা নরম মাটির দলা! আমি যেদিকে কাত করব, সেদিকেই কাত হবে। আমি যা পরাব, তাই পরবে। প্রথম এক-দেড় বছর ব্যাপারটা বেশ তেমনই ছিল। কিন্তু ওর…

পুরো গল্পটা পড়ুন →
৩ কোটি শব্দের ব্যবধান: বাচ্চার সাথে কথা বলার জাদু

৩ কোটি শব্দের ব্যবধান: বাচ্চার সাথে কথা বলার জাদু

১৯৯৫ সালে আমেরিকার দুজন গবেষক Betty Hart এবং Todd Risley একটা যুগান্তকারী গবেষণা করেন। তারা তিন বছর ধরে বিভিন্ন পরিবারের বাচ্চাদের পর্যবেক্ষণ করেন এবং দেখেন — যে বাচ্চারা জীবনের প্রথম…

পুরো গল্পটা পড়ুন →

সব গল্প দেখুন →

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ