“আমার বাচ্চাটা এখনো ‘মা’ বলে ডাকল না, পাশের বাড়ির ভাবির ছেলে তো কত কথা বলে!” – এই তুলনা আর দুশ্চিন্তাটা কি আপনারও হয়? রুশদানের সময়েও আমার এমন চিন্তা প্রায়ই মাথায় আসত। প্রত্যেক মা-ই চায় তার সন্তানের মুখে প্রথম কথা শুনতে।
অনেক সময় আমরা না জেনেই এমন কিছু কাজ করি যা বাচ্চার কথা বলার প্রক্রিয়াকে ধীর করে দেয়। যেমন, আমরা ব্যস্ততায় বাচ্চার হাতে ফোন বা ট্যাব দিয়ে দেই। কিন্তু স্ক্রিন তো আর ওর সাথে গল্প করে না, ওর কথার উত্তর দেয় না। আবার কখনো আমরা ওর ইশারা এতটাই ভালো বুঝে ফেলি যে, ওর আর কষ্ট করে মুখ খোলার প্রয়োজনই হয় না।
তবে হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চার বেড়ে ওঠার গতি কিন্তু আলাদা। সাধারণত বাচ্চারা এক থেকে দেড় বছরের মধ্যে এক-দুইটা অর্থবোধক শব্দ বলতে শুরু করে এবং দুই বছরের মধ্যে ছোট ছোট বাক্য বলার চেষ্টা করে। কিন্তু আপনার সন্তান যদি ১৮ মাস বয়সেও কোনো শব্দ না বলে, নামে ডাকলে সাড়া না দেয় বা কথা বলার কোনো চেষ্টাই না করে, তাহলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
এর আগ পর্যন্ত অন্যের সাথে তুলনা করা বন্ধ করে, ওর সাথে বেশি বেশি কথা বলুন, সময় দিন। ওকেই ওর ছোট ছোট চাহিদাগুলো বলতে উৎসাহিত করুন।
আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন, হয়তো আপনার একটি কথা অন্য কোনো মায়ের দুশ্চিন্তা দূর করবে।
রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।
আরও গল্প পড়ুন

প্লেটে রং থাকলেই বাচ্চা খায় বেশি
রুশদানের প্লেটে যখন শুধু ভাত আর মাছ, মুরগি থাকে, ও দুই-তিন লোকমা খেয়ে হাত সরিয়ে নেয়। "হয়েছে, আর খাব না।" কিন্তু একই দিন যদি প্লেটে ভাতের পাশে একটু কালারফুল খাবার যেমন গাজর, সবুজ…
পুরো গল্পটা পড়ুন →
যে খাবারে রাতে বাচ্চার ঘুম ভেঙে যায়
গতদিনের লেখায় আপনাদের বলেছিলাম রাতে কোন খাবারগুলো দিলে বাচ্চারা ম্যাজিকের মতো শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আজ বলব ঠিক উল্টো কথা। এমন কিছু খাবার আছে, যেগুলো বাচ্চার পেটে যাওয়া মাত্রই ওদের…
পুরো গল্পটা পড়ুন →
“আমি মা, যা বলব তাই হবে!” — কার্টুন আর এক শুক্রবার
গত শুক্রবার বিকেলে রুশদান টিভিতে কার্টুন দেখছিল। আধা ঘণ্টা পার হয়ে গেছে, চোখ প্রায় স্ক্রিনের সাথে লেগে আছে। আমি গিয়ে বললাম, "টিভি বন্ধ করো।"
পুরো গল্পটা পড়ুন →