
এই ছবিটা তুলেছিলাম চুপিচুপি।
রুশদান মাত্র ১ কদম ২ কদম হাটতে পারে।
ও হাঁটছে। সামনে তাকিয়ে। নিজের মতো। আর তার বাবা পেছনে ঝুঁকে আছে — দুই হাত বাড়িয়ে, পড়লে ধরবে বলে। ডাকছে না, থামাচ্ছে না। শুধু আছে।
এই দৃশ্যটা দেখে মনে হলো — বাবা হওয়া মানে এটাই। সামনে না থেকেও সবসময় থাকা।
Rushdan-এর বাবাকে নিয়ে অনেক কিছু বলার আছে।
যে মানুষটা অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরে, তবু দরজা খুলতে না খুলতেই Rushdan-কে কোলে তুলে নেয়। যে মানুষটা রাতে গল্প বলতে বলতে নিজে ঘুমিয়ে পড়ে, কিন্তু Rushdan ঘুমানোর আগে থামে না। যে মানুষটা সপ্তাহান্তে নিজের বিশ্রাম বিসর্জন দিয়ে Rushdan-কে নিয়ে ছাদে যায়, পার্কে যায়, শুধু ওর একটু হাসির জন্য।
এই মানুষটাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই।
বাবা দিবসে বড় বড় কথা বলতে ইচ্ছে করে না।
শুধু এটুকু বলতে চাই — Rushdan, তুমি অনেক ভাগ্যবান। তোমার বাবা শুধু তোমাকে ভালোবাসে না, তোমাকে দেখে। তোমার ছোট্ট আনন্দগুলো খেয়াল রাখে, তোমার কান্নার কারণ বোঝার চেষ্টা করে, তোমার পাশে থাকে — নীরবে, নিরলসে।
এই পৃথিবীতে এমন বাবা পাওয়া সহজ না।
আর যেসব বাবারা আজকে এই পোস্ট পড়ছেন —
আপনাদের বাচ্চারা হয়তো বলতে পারছে না। হয়তো বুঝতেও পারছে না এখনো। কিন্তু আপনি যখন ক্লান্ত শরীরে তাদের কোলে তুলে নেন, যখন রাতে পাশে শুয়ে থাকেন, যখন চুপচাপ পেছন পেছন হাঁটেন — সেটা তাদের মনে গেঁথে যাচ্ছে।
একদিন মনে পড়বে। বিশ্বাস রাখুন।
আমাদের সমাজে বাবাদের কথা কম বলা হয়।
মায়েরা সামনে থাকেন, বাবারা থাকেন পেছনে। নীরবে উপার্জন করেন, নীরবে সামলান, নীরবে ভালোবাসেন। সেই ভালোবাসার কথা খুব কম সময় বলা হয়।
বাবা দিবসে সব বাবাকে ভালোবাসা।
Rushdan -এর বাবাকে বলছি— আপনি শুধু ওর বাবা না, ওর প্রথম বন্ধু, প্রথম হিরো।
রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।
আরও গল্প পড়ুন

বাচ্চার রাত জাগা কি শুধু বদভ্যাস, নাকি অন্য কিছু?
মাঝরাত পার হয়ে গেছে। চারপাশ একেবারে নিস্তব্ধ। পৃথিবীর সব মানুষ ঘুমে অচেতন, শুধু আপনি আর আপনার বাচ্চা বাদে! ওর চোখে এক ফোঁটা ঘুম নেই, উল্টো সে ফুল চার্জড ব্যাটারির মতো বিছানায় লাফঝাঁপ করছে।
পুরো গল্পটা পড়ুন →
মাঝরাতে বাচ্চার কাশি
বাচ্চার কাশির শব্দ শুনে মাঝরাতে আপনার ঘুম ভেঙেছে কখনো? আমার তো প্রায়ই ভাঙে। আর ঘুম ভাঙার পর বাকি রাতটা দুশ্চিন্তায় কাটে—এটা কি শুধু সাধারণ ঠান্ডা লাগা, নাকি এর চেয়েও ভয়ের কিছু? শুরুটা…
পুরো গল্পটা পড়ুন →
মনোযোগ ধরে রাখতে ব্রেনের ৩টি সুপারফুড
কদিন আগের ঘটনা। আমার এক বান্ধবী এসেছিল ওর তিন বছরের ছেলেকে নিয়ে। বাচ্চাটা ড্রয়িংরুমে বসে একটা পাজল মেলাচ্ছিল। আমি খেয়াল করলাম, ঠিক ৫ মিনিট পরই সে পাজলটা ছুড়ে ফেলে দিল! এরপর গেল টিভির…
পুরো গল্পটা পড়ুন →