
“বাচ্চা তো অন্য কিছুই খেতে চায় না, শুধু গরুর দুধটাই একটু খায়। আমি তাই বারবার ফিডার বা গ্লাসে করে দুধই দিই। সুজির সাথে দেই, ফিরনির সাথে একটু দেই। অন্তত পেট তো ভরছে আর পুষ্টিটাও পাচ্ছে!”
অনেক মায়ের মুখেই এই কথাটা খুব শোনা যায়। বিশেষ করে ১ থেকে ৩ বছরের বাচ্চার মায়েরা এই ‘দুধ থিওরি’ নিয়ে বেশ শান্তিতে থাকেন। ভাবেন, গরুর দুধ মানেই তো সম্পূর্ণ পুষ্টি! সারাদিন দুধ খেলে আর অন্য কিছু না খেলেও বাচ্চার গ্রোথ আটকাবে না।
কিন্তু, এই একটা ভুল ধারণা আমাদের বাচ্চাদের শরীরে যে কতটা মারাত্মক ক্ষতি করছে, তা জানলে আপনি হয়তো আজ থেকেই বাচ্চার গরুর দুধের পরিমাণটা কমিয়ে দেবেন!
গরুর দুধ অবশ্যই ক্যালসিয়ামের খুব ভালো উৎস, যা হাড়ের জন্য দরকারি। কিন্তু মুশকিল হলো, গরুর দুধে আয়রন বলতে গেলে একদমই থাকে না। উল্টো, দুধে থাকা অতিরিক্ত ক্যালসিয়াম বাচ্চার শরীরে অন্য খাবার থেকে আসা আয়রনকেও ঠিকমতো শুষে নিতে দেয় না (Iron Absorption এ বাধা দেয়)।
এর ফল কী হয়?
যে বাচ্চা শুধু গরুর দুধ খায়, তার ছোট্ট পেটটা সারাক্ষণ ফুলে থাকে। ফলে সে ভাত, ডাল, মাছ, মাংস বা সবজির মতো সলিড ও আসল পুষ্টিকর খাবারগুলো আর মুখেও তুলতে চায় না। দিনের পর দিন এই রুটিন চলতে থাকলে বাচ্চার শরীরে আয়রনের মারাত্মক ঘাটতি দেখা দেয়, যাকে মেডিকেলের ভাষায় বলে ‘আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া’ বা রক্তস্বল্পতা।
এছাড়াও, অতিরিক্ত গরুর দুধ বাচ্চার কোষ্ঠকাঠিন্যের (Constipation) একটা বড় কারণ। দুধ হজম হতে সময় নেয় এবং এতে ফাইবার না থাকায় বাচ্চার পটি শক্ত হয়ে যায়।
বাচ্চা দিন দিন ফ্যাকাশে হয়ে যায়, অল্পতেই ক্লান্ত হয়, মেজাজ খিটখিটে থাকে আর তার ব্রেনের বিকাশও ধীর হয়ে যায়।
তাহলে কি বাচ্চাকে গরুর দুধ দেব না?
অবশ্যই দেবেন, তবে সেটা লিমিটের মধ্যে। ২ বছরের বেশি বয়সী বাচ্চাকে সারাদিনে ২ কাপ (সর্বোচ্চ ৪০০-৫০০ মিলি) এর বেশি তরল দুধ দেওয়া একদম উচিত নয়। দুধ কখনোই সলিড খাবারের বিকল্প হতে পারে না।
দুধের পুষ্টিটা তাহলে কীভাবে দেবেন?
লিকুইড দুধের বদলে আপনি দুধ দিয়ে তৈরি ‘কালচারড বা প্রসেসড’ খাবারগুলো বাচ্চার ডায়েটে রাখতে পারেন। যেমন:
টক দই: এটি পেটের জন্য জাদুর মতো কাজ করে। এতে থাকা প্রোবায়োটিক বাচ্চার হজমশক্তি বাড়ায় এবং এর ক্যালসিয়াম খুব সহজে হজম হয়।
পনির: অল্প একটু পনিরে এক গ্লাস দুধের সমান প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা বাচ্চার হাড়ে শক্তি জোগায়।
খাঁটি ঘি: বাচ্চার খাবারে এক চামচ ঘি ব্রেনের ডেভেলপমেন্টে (গুড ফ্যাট) জাদুকরী ভূমিকা রাখে।
আর বাচ্চার আয়রনের ঘাটতি মেটাতে ওর প্লেটে ডাল, কিনোয়া, ওটস, ডিম আর প্রচুর সবুজ শাকসবজি রাখতে হবে। তরল দুধ দিয়ে পেট ভরিয়ে রাখলে কিন্তু বাচ্চা এই আসল খাবারগুলো কখনোই খাবে না।
রুশদানের জন্য যা বানাই, ঠিক সেটাই আপনার বাবুর জন্য — ঘরে বানানো, নো প্রিজারভেটিভ, সাদা চিনি ছাড়া।
আরও গল্প পড়ুন

বাচ্চার কান্নার কাছে আপনিও কি নিয়ম ভেঙে ফেলেন?
এমনিতে রুশদান কার্টুন দেখার জন্য খুব একটা কান্নাকাটি করে না। টাইম শেষ হলে সুন্দরমতো টিভি বন্ধ করতে দেয়। কিন্তু গতকাল দুপুরে হঠাৎ করেই ওর একটা অদ্ভুত জেদ চাপল!
পুরো গল্পটা পড়ুন →
রাতে কী খাওয়ালে বাচ্চা দ্রুত গভীর ঘুমে তলিয়ে যায়?
ঘড়ির কাঁটা ১১টা পার হয়েছে। আপনি হাই তুলতে তুলতে চোখের পাতা খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছেন, আর আপনার? সে ফুল চার্জড একটা ব্যাটারির মতো বিছানায় লাফাচ্ছে! আপনি বলছেন, "বাবা ঘুমাও," আর সে…
পুরো গল্পটা পড়ুন →
ভয় দেখিয়ে খাওয়ানো: শর্টকাটের আড়ালে বড় ক্ষতি
"ভাত না খেলে কিন্তু পুলিশ ডাকবো!" অথবা, "চোখ বন্ধ করো, নাহলে কিন্তু ভূত এসে ধরে নিয়ে যাবে!" আমাদের দেশে এই ডায়লগগুলো শোনেননি, এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। ছোটবেলায় আমরা…
পুরো গল্পটা পড়ুন →